Isaiah 63:13 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি তাদেরকে মরুভূমিতে [ধাবমান] ঘোড়ার মত সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়েছিলেন, হোঁচট খেতে দেন নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খোলা মাঠে ধাবমান অশ্বের মতো, কে সমুদ্রের গভীরে তাদের চালিত করল? তাদের মধ্যে কেউই হোঁচট খায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি তাহাদিগকে প্রান্তরে [ধাবমান] অশ্বের ন্যায় জলধির মধ্য দিয়া গমন করাইয়াছিলেন, উছোট খাইতে দেন নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি তাহাদিগকে প্রান্তরে [ধাবমান] অশ্বের ন্যায় জলধির মধ্য দিয়া গমন করাইয়াছিলেন, উছোট খাইতে দেন নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি সমুদ্রের মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন তিনি কোথায়? সেইজন্য মরু-এলাকায় চলা ঘোড়ার মত তারা উছোট খায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি সমুদ্রের মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন তিনি কোথায়? সেইজন্য মরুভূমিতে চলা ঘোড়ার মত তারা উচোট খায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গভীর সমুদ্রের মধ্য দিয়ে প্রভু তাঁর লোকদের নেতৃত্ব দিয়েছিলেন| ঘোড়ারা যেমন করে মরুভূমি পার হয়, তেমনি করে লোকরা পড়ে না গিয়ে হেঁটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি তাদেরকে গভীর জলের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই ঈশ্বর কোথায়? যেমনভাবে সমান জায়গায় ঘোড়া দৌড়ায় তেমন তারাও হোঁচট খায় নি।