Isaiah 63:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পশুপাল যেমন উপত্যকায় নেমে যায়, তেমনি মাবুদের রূহ্ তাদেরকে বিশ্রাম করিয়েছিলেন; নিজের মহিমান্বিত নাম স্থাপনের জন্য তুমি তোমার লোকদেরকে তেমনি করে নিয়ে গিয়েছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুপাল যেমন সমভূমিতে নেমে যায়, সদাপ্রভুর আত্মা তেমনই তাদের বিশ্রাম দিলেন। তুমি এভাবেই তোমার প্রজাদের পথ প্রদর্শন করেছিলে, যেন তুমি নিজের জন্য এক মহিমান্বিত নাম স্থাপন করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পশুপাল যেমন সমস্থলীতে নামিয়া যায়, তেমনি সদাপ্রভুর আত্মা তাহাদিগকে বিশ্রাম করাইয়াছিলেন; আপনার জন্য প্রতাপান্বিত নাম স্থাপনার্থে তুমি আপন প্রজাগণকে সেইরূপে লইয়া গিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পশুপাল যেমন সমস্থলীতে নামিয়া যায়, তেমনি সদাপ্রভুর আত্মা তাহাদিগকে বিশ্রাম করাইয়াছিলেন; আপনার জন্য প্রতাপান্বিত নাম স্থাপনার্থে তুমি আপন প্রজাগণকে সেইরূপে লইয়া গিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আত্মা উপত্যকায় নেমে যাওয়া পশুপালের মত তাদের বিশ্রাম দিয়েছিলেন। তাঁর গৌরবময় নাম স্থাপন করবার জন্য তিনি এমনি করেই তাঁর লোকদের পরিচালনা করেছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের রূহ্ উপত্যকায় নেমে যাওয়া পশুপালের মত তাদের বিশ্রাম দিয়েছিলেন। তাঁর গৌরবময় নাম স্থাপন করবার জন্য তিনি এমনি করেই তাঁর বান্দাদের পরিচালনা করেছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গবাদি পশুকে যেমন শ্যামল চারণভূমিতে নিয়ে যাওয়া হয়, সেইভাবে প্রভু পরমেশ্বর তাদের দিয়েছিলেন পর্যাপ্ত সুখ ও স্বাচ্ছন্দ্য। তিনি তাঁর প্রজাবৃন্দকে পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন যেন প্রতিষ্ঠিত হয় তাঁর নামের গৌরব ও মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠে বিচরণের সময় গরু যেমন পড়ে যায় না তেমনি সমুদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময়ও লোকেরা পড়ে যায়নি| লোকদের বিশ্রামস্থলের দিকে প্রভুর আত্মা নিয়ে যায়| সর্বদাই লোকরা সেখানে নিরাপদে ছিল| প্রভু সেই পথেই তাঁর লোকদের নেতৃত্ব দিয়েছেন| আপনি নেতৃত্ব দিয়ে নিজের নামকে চমৎকৃত করে তুলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমনভাবে পশুপাল উপত্যকায় নেমে যায়, তেমন ভাবে সদাপ্রভুর আত্মা তাদের বিশ্রাম দিয়েছিলেন। তোমার নামকে প্রশংসনীয় করার জন্য তোমার লোকদের পরিচালনা করেছিলেন।”