Isaiah 63:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো আমাদের পিতা; যদিও ইব্রাহিম আমাদেরকে জানেন না ও ইসরাইল আমাদেরকে স্বীকার করেন না, তবুও তুমি মাবুদ আমাদের পিতা, অনাদিকাল থেকে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি আমাদের বাবা, যদিও অব্রাহাম আমাদের জানেন না, কিংবা ইস্রায়েল আমাদের স্বীকার করে না; তুমি সদাপ্রভু, তুমিই আমাদের বাবা, পুরাকাল থেকে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত আমাদের পিতা; যদ্যপি অব্রাহাম আমাদিগকে জানেন না, ও ইস্রায়েল আমাদিগকে স্বীকার করেন না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা, অনাদিকাল হইতে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত আমাদের পিতা; যদ্যপি অব্রাহাম আমাদিগকে জানেন না, ও ইস্রায়েল আমাদিগকে স্বীকার করেন না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা, অনাদিকাল হইতে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি তো আমাদের পিতা। যদিও অব্রাহাম আমাদের জানেন না কিম্বা যাকোব আমাদের স্বীকার করেন না, তবুও তুমিই আমাদের পিতা; তুমি অনন্তকালের মুক্তিদাতা- এ-ই তোমার নাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি তো আমাদের পিতা। যদিও ইব্রাহিম আমাদের জানেন না কিংবা ইয়াকুব আমাদের স্বীকার করেন না, তবুও তুমিই আমাদের পিতা; তুমি অনন্তকালের মুক্তিদাতা- এ-ই তোমার নাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমাদের পিতা। অব্রাহাম আমাদের অগ্রাহ্য করতে পারেন, যাকোব অস্বীকার করতে পারেন আমাদের কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের মুক্তিদাতা, এই তোমার পরিচয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখুন, আপনি আমাদের পিতা! অব্রাহাম আমাদের জানে না| ইস্রায়েল (যাকোব) আমাদের স্বীকার করে না| প্রভু, আপনি আমাদের পিতা! আপনি আমাদের ঈশ্বর যিনি সর্বদা আমাদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমাদের পিতা। যদিও অব্রাহাম আমাদের জানেন না এবং ইস্রায়েল আমাদের স্বীকার করেন না, তবুও সদাপ্রভু, তুমিই আমাদের পিতা; “আমাদের মুক্তিদাতা,” প্রাচীনকাল থেকেই এই তোমার নাম।