Isaiah 63:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি কেন আমাদেরকে তোমার পথ ছেড়ে ভ্রান্ত্র হতে দিচ্ছ? তোমাকে ভয় না করতে আমাদের অন্তকরণকে কেন কঠিন করছো? তুমি তোমার গোলামদের, তোমার অধিকারস্বরূপ বংশদের জন্য ফিরে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, কেন তুমি তোমার পথ ছেড়ে আমাদের যেতে দিচ্ছ? কেন তোমার হৃদয় কঠিন করছ, যেন আমরা তোমাকে সম্ভ্রম না করি? তুমি ফিরে এসো তোমার দাসদের অনুরোধে, তোমার অধিকারস্বরূপ গোষ্ঠীসমূহের কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি কেন আমাদিগকে তোমার পথ ছাড়িয়া ভ্রান্ত হইতে দিতেছ? তোমাকে ভয় না করিতে আমাদের অন্তঃকরণকে কেন কঠিন করিতেছ? তুমি আপন দাসদের, আপন অধিকারস্বরূপ বংশগণের জন্য ফির।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি কেন আমাদিগকে তোমার পথ ছাড়িয়া ভ্রান্ত হইতে দিতেছ? তোমাকে ভয় না করিতে আমাদের অন্তকরণকে কেন কঠিন করিতেছ? তুমি আপন দাসদের, আপন অধিকারস্বরূপ বংশগণের জন্য ফির।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার পথ ছেড়ে কেন আমাদের ঘুরে বেড়াতে দিচ্ছ? আমরা যেন তোমাকে ভক্তিপুর্ণ ভয় না করি সেইজন্য কেন তুমি আমাদের অন্তর কঠিন করছ? তোমার দাসদের জন্য, অর্থাৎ যে গোষ্ঠীগুলো তোমার অধিকার, তাদের জন্য তুমি ফিরে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার পথ ছেড়ে কেন আমাদের ঘুরে বেড়াতে দিচ্ছ? আমরা যেন তোমাকে ভয় না করি সেইজন্য কেন তুমি আমাদের দিল কঠিন করছ? তোমার গোলামদের জন্য, অর্থাৎ যে গোষ্ঠীগুলো তোমার অধিকার, তাদের জন্য তুমি ফিরে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে কেন তুমি তোমার পথ থেকে বিপথে যেতে দিলে আমাদের? কেন তুমি আমাদের হৃদয় করে দিলে উদ্ধত কঠিন, আমরা হারালাম তোমার প্রতি ভক্তি সম্ভ্রম? ফিরে এস হে প্রভু পরমেশ্বর তোমার অনুগত ভক্তদের মুখ চেয়ে, ফিরে এস তোমার একান্ত আপন প্রজাদের কথা স্মরণ করে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, কেন আপনি আমাদের আপনার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন? কেন আপনি আপনাকে অনুসরণ করা আমাদের পক্ষে কঠিন করে তুলেছেন? প্রভু আমাদের কাছে ফিরে আসুন| আমরা আপনার দাস| আমাদের কাছে এসে আমাদের সাহায্য করুন| আমাদের পরিবারসমূহ আপনার অধিকারভুক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তোমার পথ ছেড়ে কেন আমাদের ভ্রান্ত হতে দিচ্ছ এবং যেন আমরা তোমার বাধ্য না হই তাই আমাদের হৃদয়কে কেন কঠিন করছ? তোমার দাসদের জন্য এবং যে গোষ্ঠীগুলো তোমার অধিকার তাদের জন্য ফিরে এস।