Isaiah 63:19 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাদের উপরে কখনও কর্তৃত্ব কর নি ও তোমার নাম যাদের উপরে কীর্তিত হয় নি, আমরা তাদের সমান হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীনকাল থেকে আমরা তোমারই; কিন্তু আমরা হয়েছি তাদের মতো, যাদের উপরে তুমি কখনও শাসন করোনি, তাদের মতো, যাদের কখনও তোমার নামে ডাকা হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাহাদের উপরে কখনও কর্ত্তৃত্ব কর নাই, ও তোমার নাম যাহাদের উপরে কীর্ত্তিত হয় নাই, আমরা তাহাদের সমান হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাহাদের উপরে কখনও কর্তৃত্ব কর নাই, ও তোমার নাম যাহাদের উপরে কীর্তিত হয় নাই, আমরা তাহাদের সমান হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যাদের উপর কখনও কর্তৃত্ব কর নি, যাদের কখনও তোমার নামে ডাকাও হয় নি, এখন আমরা তাদের সমান হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যাদের উপর কখনও কর্তৃত্ব কর নি, যাদের কখনও তোমার নামে ডাকাও হয় নি, এখন আমরা তাদের সমান হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু কাল ধরে আমরা সেই লোক ছিলাম যারা আপনার দ্বারা শাসিত ছিলাম না| যাদের আপনার নামে ডাকা হয়নি| কেন আপনি আকাশ ছিন্ন করে নেমে আসেন না? তাহলে পর্বতগুলি আপনার সামনে কাঁপবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যাদের উপর কখনও কর্তৃত্ব কর নি, আমরা তারা যাদের কখনও তোমার নামে ডাকা হয়নি, আমরা তাদের মত হয়েছি।