Isaiah 63:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে, ও আমার মুক্ত লোকদের বছর আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রতিশোধের দিন আমার মনে ছিল, আর আমার মুক্তিদানের বছর এসে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রতিশোধের দিন আমার চিত্তে রহিয়াছে, ও আমার মুক্ত লোকদের বৎসর আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রতিশোধের দিন আমার চিত্তে রহিয়াছে, ও আমার মুক্ত লোকদের বৎসর আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন মুক্ত করবার সময় এসে গেছে; সেইজন্য আমি প্রতিশোধের যে সময় ঠিক করেছিলাম তা-ও এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন মুক্ত করবার সময় এসে গেছে; সেইজন্য আমি প্রতিশোধের যে সময় ঠিক করেছিলাম তা-ও এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের উদ্ধারের জন্য পূর্ণ হয়েছিল আমার নিরূপিত কাল, তাদের শত্রুকুলেরও দণ্ডলাভের নির্ধারিত সময় হয়েছিল সমাসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি লোককে শাস্তি দিতে একটা সময় বেছে নিয়েছি| এখন আমার লোকদের রক্ষা করার সময় এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি এখন প্রতিশোধের দিনের র দিকে তাকিয়ে আছি এবং আমার মুক্ত করার দিন এসে গেছে।