Isaiah 63:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দেখলাম, কিন্তু সহকারী কেউ ছিল না; আমি আশ্চর্য হলাম, কেননা সহায় কেউ ছিল না; তাই আমারই বাহু আমার জন্য উদ্ধার সাধন করলো, ও আমার কোপই আমাকে তুলে ধরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চেয়ে দেখলাম, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউ নেই, আমি বিস্মিত হলাম যে কেউ আমাকে সমর্থন করেনি; তাই আমার নিজেরই হাত আমার জন্য পরিত্রাণ সাধন করল, আমার নিজের ক্রোধই আমাকে তুলে ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দেখিলাম, কিন্তু সহকারী কেহ ছিল না; আমি চমকিত হইলাম, কেননা সহায় কেহ ছিল না; তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল, ও আমার কোপই আমাকে তুলিয়া ধরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দেখিলাম, কিন্তু সহকারী কেহ ছিল না; আমি চমকিত হইলাম, কেননা সহায় কেহ ছিল না; তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল, ও আমার কোপই আমাকে তুলিয়া ধরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চেয়ে দেখলাম, কিন্তু সাহায্যকারী কাউকে পেলাম না; আমি আশ্চর্য হলাম যে, কেউ আমাকে সাহায্য করল না। সেইজন্য আমি নিজের শক্তিতেই উদ্ধারের কাজ করলাম, আর আমার ক্রোধ আমাকে উৎসাহ দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চেয়ে দেখলাম, কিন্তু সাহায্যকারী কাউকে পেলাম না; আমি আশ্চর্য হলাম যে, কেউ আমাকে সাহায্য করল না। সেইজন্য আমি নিজের শক্তিতেই উদ্ধারের কাজ করলাম, আর আমার রাগ আমাকে উৎসাহ দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন দেখলাম, আমাকে সাহায্য করার জন্য কেউ কোথাও নেই, বিস্মিত হয়েছিলাম আমি। কিন্তু আমার ক্রোধ আমাকে শক্তিমান করেছিল, আমি এককভাবেই জয়লাভ করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চারি দিকে তাকালাম| কিন্তু আমাকে সাহায্য করার মত কাউকে দেখলাম না| আমি এটা দেখে আশ্চর্য্য হয়ে গেলাম যে কেউ আমাকে সমর্থন করল না| তাই আমি আমার লোকদের রক্ষা করতে আমার নিজের ক্ষমতা ব্যবহার করেছিলাম| আমার নিজের রোধ আমাকে সমর্থন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চেয়ে দেখলাম এবং সাহায্যকারী কাউকে পেলাম না৷ আমি আশ্চর্য্য হলাম যে সেখানে সাহায্য করার কেউ ছিলনা, কিন্তু আমার নিজের বাহুই আমার জন্য বিজয় এনে দিয়েছে এবং আমার ক্রোধই আমাকে উৎসাহ দিয়েছে।