Isaiah 63:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের নানা রকম অটল মহব্বত ঘোষণা করবো; মাবুদ আমাদের যেসব করুণা করেছেন এবং তাঁর নানা রকম বিশ্বস্ততার মহব্বত অনুসারে ইসরাইল-কুলের যে প্রচুর মঙ্গল করেছেন, সেই অনুসারে আমি মাবুদের প্রশংসা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর বিভিন্ন করুণার কীর্তন করব, প্রশংসা করব তাঁর বহু কীর্তির কথা, তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য, হ্যাঁ, তিনি ইস্রায়েল কুলের জন্য বহু উৎকৃষ্ট কাজ করেছেন, তাঁর মহা করুণা ও বহুবিধ দয়ার গুণে করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্ত্তন করিব; সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন, এবং আপনার নানাবিধ করুণা ও প্রচুর দয়ানুসারে ইস্রায়েল-কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন, তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্ত্তন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্তন করিব; সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন, এবং আপনার নানাবিধ করুণা ও প্রচুর দয়ানুসারে ইস্রায়েল কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন, তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্র্তন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুর অটল ভালবাসার কথা বলব আর তাঁর সব কাজের জন্য তাঁর প্রশংসা করব। তাঁর মমতা ও তাঁর প্রচুর ভালবাসার দরুন তিনি ইস্রায়েল জাতির জন্য প্রচুর পরিমাণে মংগলের কাজ করেছেন বলে আমি তাঁর প্রশংসা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদের অটল মহব্বতের কথা বলব আর তাঁর সব কাজের জন্য তাঁর প্রশংসা করব। তাঁর মমতা ও তাঁর প্রচুর মহব্বতের দরুন তিনি ইসরাইল জাতির জন্য প্রচুর পরিমাণে ভাল কাজ করেছেন বলে আমি তাঁর প্রশংসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কীর্তন করব প্রভু পরমেশ্বরের অবিচল প্রেমের কথা নিবেদন করব কৃতজ্ঞতায় পূর্ণ স্তবের অঞ্জলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি স্মরণ করব যে প্রভু উদার| আমি তাঁকে প্রশংসা করবার কথা স্মরণ করব| ইস্রায়েলের পরিবারকে প্রভু অনেক ভাল জিনিস দিয়েছেন| প্রভু আমাদের ওপর খুব সদয়| প্রভু আমাদের ক্ষমা প্রদর্শন করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুর নিয়মের বিশ্বস্ততার বিভিন্ন কাজের কথা ও সদাপ্রভুর সমস্ত প্রশংসার যোগ্য কাজের কথা বলব। সদাপ্রভু আমাদের জন্য যা করেছেন আমি সেই সমস্ত বিষয়ে এবং ইস্রায়েল কুলের প্রতি তাঁর যে মহান ভালবাসা তার কথা বলব। তিনি এই সহানুভূতি তাঁর দয়ার এবং নিয়মের বিশ্বস্ততার বিভিন্ন কাজের জন্য আমাদের দেখিয়েছেন।