Isaiah 63:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি বললেন, ওরা অবশ্য আমার লোক, ওরা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না; এভাবে তিনি তাদের মুক্তিদাতা হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার প্রজা, তারা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না”; এভাবেই তিনি তাদের পরিত্রাতা হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি কহিলেন, উহারা অবশ্য আমার প্রজা, উহারা এমন সন্তান, যাহারা মিথ্যা আচরণ করিবে না; এইরূপে তিনি তাহাদের ত্রাণকর্ত্তা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি কহিলেন, উহারা অবশ্য আমার প্রজা, উহারা এমন সন্তান, যাহারা মিথ্যা আচরণ করিবে না; এইরূপে তিনি তাহাদের ত্রাণকর্তা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার লোক, তারা এমন সন্তান যারা অবিশ্বস্ত হবে না,” আর সেইজন্যই তিনি তাদের উদ্ধারকর্তা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার বান্দা, তারা এমন সন্তান যারা অবিশ্বস্ত হবে না,” আর সেইজন্যই তিনি তাদের উদ্ধারকর্তা হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, তারা আমার প্রজা, তারা আমায় প্রতারণা করবে না। সেই জন্যই তিনি তাদের উদ্ধার করলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “এরা সবাই আমার লোক| এরা সত্যই আমার শিশু|” তাই প্রভু এদের রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার লোক, তারা এমন সন্তান যারা অবিশ্বস্ত নয়।” তিনি তাদের উদ্ধারকর্তা হলেন।