Isaiah 63:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সকল দুঃখে তিনি দুঃখিত হতেন, তাঁর উপস্থিতির ফেরেশতা তাদেরকে উদ্ধার করতেন; তিনি তাঁর প্রেমে ও তাঁর স্নেহে তাদেরকে মুক্ত করতেন এবং পুরাকালের সমস্ত দিন তাদেরকে তুলে বহন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সমস্ত দুর্দশায় তিনি নিজেও দুর্দশাগ্রস্ত হয়েছিলেন, তাঁর সান্নিধ্যে থাকা স্বর্গদূত তাদের রক্ষা করল। তাঁর ভালোবাসা ও করুণাগুণে তিনি তাদের মুক্ত করলেন; পুরাকালের সেই দিনগুলিতে তিনি কোলে তুলে তাদের বহন করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন; তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন; তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সব দুঃখে তিনিও দুঃখিত হলেন আর তাঁর দূত তাদের উদ্ধার করলেন। তাঁর ভালবাসা ও দয়ায় তিনি তাদের মুক্ত করলেন; আগেকার কালের সমস্ত দিনে তিনি তাদের তুলে বহন করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সব দুঃখে তিনিও দুঃখিত হলেন আর তাঁর ফেরেশতা তাদের উদ্ধার করলেন। তাঁর মহব্বত ও দয়ায় তিনি তাদের মুক্ত করলেন; আগেকার কালের সমস্ত দিনে তিনি তাদের তুলে বহন করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সমস্ত বিপদে, তিনিও তাদের সাথে উদ্বিগ্ন ছিলেন| প্রভু এই সব লোকদের ভালবাসতেন এবং তাদের জন্য দুঃখ বোধ করতেন| তাই প্রভু তাদের রক্ষা করেন| তাই তিনি তাদের রক্ষা করতে তাঁর বিশেষ দূত পাঠিয়েছিলেন| তিনি তাদের উঠিয়ে বয়ে নিয়ে যান এবং চির কালের জন্য তাঁদের যত্ন নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সব দুঃখে, তিনিও দুঃখিত হলেন এবং তাঁর উপস্থিতিতে যে স্বর্গদূতরা থাকে তারা তাদের উদ্ধার করলেন। তাঁর ভালবাসা ও দয়ায় তিনি তাদের রক্ষা করলেন; প্রাচীনকাল থেকেই তিনি তাদের তুলে ধরেছিলেন ও তাদের বহন করেছিলেন।