Isaiah 64:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পবিত্র সমস্ত নগর মরুভূমি হয়ে গেছে, সিয়োন মরুভূমি হয়ে গেছে, জেরুশালেম ধ্বংসস্থান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে; এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পবিত্র নগর সকল প্রান্তর হইয়া গিয়াছে, সিয়োন প্রান্তর হইয়া গিয়াছে, যিরূশালেম ধ্বংসস্থান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পবিত্র নগর সকল প্রান্তর হইয়া গিয়াছে, সিয়োন প্রান্তর হইয়া গিয়াছে, যিরূশালেম ধ্বংসস্থান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পবিত্র শহরগুলো মরু-এলাকা হয়ে গেছে; এমন কি, সিয়োনেরও সেই অবস্থা হয়েছে, হ্যাঁ, যিরূশালেম জনশূন্য হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পবিত্র শহরগুলো মরুভূমি হয়ে গেছে; এমন কি, সিয়োনেরও সেই অবস্থা হয়েছে, জ্বী, জেরুজালেম জনশূন্য হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সমস্ত পবিত্র নগরী মরুভূমির মত হয়ে গেছে, জেরুশালেম পরিণত আজ পরিত্যক্ত ধ্বংসস্তূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার পবিত্র শহরগুলি পরিত্যক্ত| সেই শহরগুলি এখন মরুভূমির মতো| সিয়োনও একটা মরুভূমি! জেরুশালেম ধ্বংসপ্রাপ্ত!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পবিত্র শহরগুলো মরুপ্রান্তে পরিণত হয়েছে; সিয়োনও মরুপ্রান্তে পরিণত হয়েছে, যিরূশালেম জনশূন্য হয়েছে।