Isaiah 64:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন, আমাদের সেই পবিত্র ও সুশোভন গৃহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মনোরম সমস্ত বস্তু ধ্বংস হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন, সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে, যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করিতেন, আমাদের সেই পবিত্র ও সুশোভন গৃহ অগ্নিতে দগ্ধ হইয়াছে, এবং আমাদের মনোরম সমস্ত বস্তু উচ্ছিন্ন হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করিতেন, আমাদের সেই পবিত্র ও সুশোভন গৃহ অগ্নিতে দগ্ধ হইয়াছে, এবং আমাদের মনোরম সমস্ত বস্তু উচ্ছিন্ন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন আমাদের সেই পবিত্র ও গৌরবময় উপাসনা-ঘর আগুনে পুড়ে গেছে আর আমাদের পছন্দনীয় যা কিছু ছিল ধ্বংস হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন আমাদের সেই পবিত্র ও গৌরবময় বায়তুল-মোকাদ্দস আগুনে পুড়ে গেছে আর আমাদের পছন্দনীয় যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে আমাদের পূর্বপুরুষ তোমার স্তবগান গাইতেন, ধ্বংস হয়ে গেছে আমাদের প্রিয় সেই মনোরম প্রাসাদগুলিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পূর্বপুরুষরা আপনার পবিত্র মন্দিরে আপনার উপাসনা করেছে| আমাদের মন্দির ছিল চমৎ‌‌কার কিন্তু সেই মন্দির পুড়ে গিয়েছে| আমাদের সমস্ত মূল্যবান বিষয় সম্পদগুলি ধ্বংস হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের সেই পবিত্র ও সুন্দর মন্দির, যেখানে আমাদের পূর্বপুরুষেরা তোমার প্রশংসা করতেন, আগুনে ধ্বংস হয়েছে এবং যা কিছু খুবই সুন্দর ছিল সেগুলোও ধ্বংস হয়েছে।