Isaiah 64:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, এসব দেখেও তুমি কি ক্ষান্ত থাকবে? তুমি কি নীরব থাকবে ও আমাদেরকে বিষম দুঃখ দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে? তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, এই সকল দেখিয়াও তুমি কি ক্ষান্ত থাকিবে? তুমি কি নীরব থাকিবে ও আমাদিগকে বিষম দুঃখ দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, এই সকল দেখিয়াও তুমি কি ক্ষান্ত থাকিবে? তুমি কি নীরব থাকিবে ও আমাদিগকে বিষম দুঃখ দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থেকে আমাদের ভীষণ শাস্তি দেবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থেকে আমাদের ভীষণ শাস্তি দেবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এত ঘটনা সত্ত্বেও এখনও কি তুমি অটল হয়ে থাকবে? এখনও নীরব হয়ে দূরে সরে থাকবে আমাদের এই অকথ্য যন্ত্রণা দেখেও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব জিনিস কি আপনাকে আমাদের প্রতি আপনার ভালবাসা দেখানো থেকে দূরে রাখবে? আপনি কি নীরবতা চালিয়ে যাবেন? আপনি কি আমাদের চির কাল শাস্তি দেবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তুমি কি করে এখনও ক্ষান্ত হয়ে আছ? তুমি কি চুপ করে থাকবে ও অবিরত আমাদের লজ্জিত করবে?