Isaiah 64:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন আগুন ডালপালা জ্বালিয়ে দেয়, যেমন আগুন পানি ফুটায় তেমনি তোমার বিপক্ষদের কাছে তোমার নাম প্রকাশ কর; তোমার সাক্ষাতে জাতিরা কেঁপে উঠুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে ও জল ফোটায়, তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায় [তদ্রূপ হউক]; তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত কর; তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায় [তদ্রূপ হউক]; তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত কর; তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটায় তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ কর, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগুন যেমন ডালপালা জ্বালায় আর পানি ফুটায় তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ কর, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগুনের উত্তাপে ফুটন্ত জল যেমন প্রকম্পিত হয়, তেমনি মহাত্রাসে কম্পিত হবে তারা। নেমে এস তুমি, হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুকুলের সামনে প্রকাশ কর তোমার দৃপ্ত তেজ। জাতিবৃন্দ আতঙ্কে কম্পিত হোক তোমার সাক্ষাতে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্বলন্ত গুল্মলতার মতো পাহাড় পুড়বে| আগুনের ওপর জলের মতো পাহাড় সেদ্ধ হবে| তখন আপনার শত্রুরা আপনার বিষয়ে জানতে পারবে| তারা যখন আপনাকে দেখবে তখন প্রত্যেক জাতিই ভয় পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগুন যেমন ঝোপের ডালপালা জ্বালায়, অথবা আগুন জলকে ফোঁটায়৷ তোমার শত্রুদের কাছে তোমার নাম প্রকাশ হোক, যেন জাতিগুলো তোমার উপস্থিতিতে ভয়ে কাঁপে!