Isaiah 64:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তুমি ভয়ানক কাজ করেছিলে, যার অপেক্ষা আমরা করি নি, তখন তুমি নেমে এসেছিলে, তোমার সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তুমি ভয়ানক কার্য্য করিয়াছিলে, যাহার অপেক্ষা আমরা করি নাই, তখন তুমি নামিয়া আসিয়াছিলে, তোমার সাক্ষাতে পর্ব্বতগণ কম্পিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তুমি ভয়ানক কার্য করিয়াছিলে, যাহার অপেক্ষা আমরা করি নাই, তখন তুমি নামিয়া আসিয়াছিলে, তোমার সাক্ষাতে পর্বতগণ কম্পিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যা আশা করি নি তেমন ভয় ও ভক্তি জাগানো আশ্চর্য কাজ যখন তুমি করেছিলে তখন তুমি নেমে এসেছিলে আর পাহাড়-পর্বত তোমার সামনে কেঁপেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যা আশা করি নি তেমন ভয় জাগানো অলৌকিক চিহ্ন যখন তুমি দেখিয়েছিলে তখন তুমি নেমে এসেছিলে আর পাহাড়-পর্বত তোমার সামনে কেঁপেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন অকস্মাৎ তোমার রুদ্র আবির্ভাবে মহাপ্রলয়ে কেঁপে উঠেছিল পর্বতমূল, সেদিন আমরা প্রত্যাশা করি নি তোমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সত্যিই আমরা এসব চাই না| আপনার সামনে পাহাড় গলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগে, আমরা যা আশা করিনি তুমি সেই সমস্ত আশ্চর্য্য কাজ করেছিলে, তুমি নেমে এসেছিলে আর পাহাড় পর্বত তোমার উপস্থিতিতে কেঁপে উঠেছিল।