Isaiah 64:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পুরাকাল থেকে লোকে শুনে নি, কানে অনুভব করে নি, চোখে দেখে নি যে, তোমা ভিন্ন আর কোন আল্লাহ্ আছেন, যিনি তাঁর অপেক্ষাকারীর পক্ষে কাজ করে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরাকাল থেকে কেউ শোনেনি, কোনো কান তা উপলব্ধি করেনি, তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি, তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভব করে নাই, চক্ষুতে দেখে নাই যে, তোমা ভিন্ন আর কোন ঈশ্বর আছেন, যিনি তাঁহার অপেক্ষাকারীর পক্ষে কার্য্য সাধন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভব করে নাই, চক্ষুতে দেখে নাই যে, তোমা ভিন্ন আর কোন ঈশ্বর আছেন, যিনি তাঁহার অপেক্ষাকারীর পক্ষে কার্য সাধন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোন ঈশ্বরের কথা কেউ কানেও শোনে নি চোখেও দেখে নি, যিনি তাঁর অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোন মাবুদের কথা কেউ কানেও শোনে নি চোখেও দেখে নি, যিনি তাঁর অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরাকাল থেকে আজ পর্যন্ত কেউ কখনও তোমার মত এমন এক ঈশ্বরকে দেখে নি বা শোনে নি তাঁর কথা, যিনি তাঁর উপর আস্থাবান ভক্তদের তত্ত্বাবধান করে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার লোকরা সত্যিই আপনার কথা শোনেনি| আপনার লোকরা কখনও আপনার কথা শোনেনি| কেউ কখনও আপনার মতো একজন ঈশ্বর দেখেনি| আপনিই একমাত্র, আর কোন ঈশ্বর নেই| যদি লোকরা ধৈর্য্য সহকারে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করে তবেই আপনি তাদের জন্য মহান কাজ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই প্রাচীনকাল থেকে তোমাকে ছাড়া আর কোন ঈশ্বরের কথা কেউ শোনে নি, চোখেও দেখে নি, যিনি তাঁর জন্য কাজ করে থাকেন যে তাঁর অপেক্ষা করে।