Isaiah 64:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জন আনন্দপূর্বক সঠিক কাজ করে, যারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সে সকলের সঙ্গে তুমি সাক্ষাৎ করে থাক; দেখ, তুমি ক্রুদ্ধ হয়েছ, আর আমরা গুনাহ্ করেছি, বহুকাল থেকে এই অবস্থাতে আছি, তবে আমরা কি উদ্ধার পাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের সাহায্য করার জন্য উপস্থিত হও যারা আনন্দের সঙ্গে ন্যায়সংগত কাজ করে, যারা তোমার পথসমূহের কথা স্মরণ করে। কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে পাপ করে চলেছিলাম, তুমি ক্রুদ্ধ হয়েছিলে। তাহলে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন আনন্দপূর্ব্বক ধর্ম্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাক; দেখ, তুমি ক্রুদ্ধ হইয়াছ, আর আমরা পাপ করিয়াছি, বহুকাল হইতে এই অবস্থাতে আছি, তবে আমরা কি পরিত্রাণ পাইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সেই সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাক; দেখ, তুমি ক্রুদ্ধ হইয়াছ, আর আমরা পাপ করিয়াছি, বহুকাল হইতে এই অবস্থাতে আছি, তবে আমরা কি পরিত্রাণ পাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ঈশ্বরের ইচ্ছামত কাজ করতে আনন্দ পায় আর তোমাকে স্মরণ করে তোমার পথে চলে তাদের সাহায্য করবার জন্য তুমি এসে থাক; কিন্তু আমরা পাপ করেছি ও অনেক দিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপর ভীষণ রাগ করে আছ। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আল্লাহ্র ইচ্ছামত কাজ করতে আনন্দ পায় আর তোমাকে স্মরণ করে তোমার পথে চলে তাদের সাহায্য করবার জন্য তুমি এসে থাক; কিন্তু আমরা গুনাহ্ করেছি ও অনেক দিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপর ভীষণ রাগ করে আছ। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায়ের প্রতি যাদের একান্ত নিষ্ঠা, যারা তোমার ইপ্সিত পথের কথা স্মরণে রেখে সেই পথে চলে, তাদের তুমি বরণ করে থাক। তুমি আমাদের উপর ক্রুদ্ধ ছিলে তথাপি আমরা পাপের পথেই চলেছিলাম। তোমার মহাক্রোধ সত্ত্বেও সেই পুরাকাল থেকে আমরা পাপাচারে ক্ষান্ত হই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন| যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন| কিন্তু অতীতে আমরা পাপ করেছি এবং তাই আপনি রুদ্ধ ছিলেন| কিন্তু এখন আমরা কি ভাবে রক্ষা পাবো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ভালো কাজ করতে আনন্দ পায়, যারা তোমার পথে স্মরণ করে এবং সেগুলো পালন করে, তুমি তাদের সাহায্য কর৷ যখন আমরা পাপ করেছিলাম তখন তুমি রেগে গিয়েছিলে। তোমার পথে আমরা সব দিন উদ্ধার পাব৷