Isaiah 64:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তো সকলে নাপাক ব্যক্তির মত হয়েছি, আমাদের সব ধার্মিকতা মলিন কাপড়ের সমান; আর আমরা সকলে পাতার মত শুকিয়ে গিয়েছি, আমাদের অপরাধগুলো বায়ুর মত আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা সবাই অশুচি মানুষের মতো হয়েছি, আমাদের ধার্মিকতার যত কাজ, সব নোংরা কাপড়ের মতো; আমরা সবাই পাতার মতো শুকিয়ে যাই, আমাদের পাপগুলি বাতাসের মতো আমাদের উড়িয়ে নিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা ত সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্ব্বপ্রকার ধার্ম্মিকতা মলিন বস্ত্রের সমান; আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা ত সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান; আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা প্রত্যেকে অশুচি লোকের মত হয়েছি আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গেছি, আমাদের পাপ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা প্রত্যেকে নাপাক লোকের মত হয়েছি আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গেছি, আমাদের গুনাহ্ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা সকলেই পাপে লিপ্ত ছিলাম। আমাদের সর্বাপেক্ষা পুণ্যকর্মও কলুষমুক্ত ছিল না, ছিল জীর্ণ মলিন বস্ত্রের মত। বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায় শুকনো পাতা, তেমনি আমাদের পাপ উড়িয়ে নিয়ে যায় আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা সবাই পাপের জন্য নোংরা হয়ে উঠেছি| এমন কি আমাদের ভাল কাজও অশুদ্ধ| আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মত| আমরা সবাই মরা পাতার মত| আমাদের পাপ আমাদের বাতাসের মতো বয়ে নিয়ে চলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা প্রত্যেকে অশুচি ব্যক্তির মত হয়েছি আর আমাদের সমস্ত ভালো কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গিয়েছি; আমাদের পাপ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে।