Isaiah 64:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার, কেউ তোমার নামে ডাকে না, তোমাকে ধরতে উৎসুক হয় না; কেননা তুমি আমাদের থেকে তোমার মুখ লুকিয়েছ, আমাদের অপরাধের হাতে আমাদেরকে গলে যেতে দিচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মানুষ তোমার নামে ডাকে না অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না; কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার, কেহ তোমার নামে ডাকে না, তোমাকে ধরিতে উৎসুক হয় না; কেননা তুমি আমাদের হইতে আপন মুখ লুকাইয়াছ, আমাদের অপরাধের হস্তে আমাদিগকে গলিয়া যাইতে দিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার, কেহ তোমার নামে ডাকে না, তোমাকে ধরিতে উৎসুক হয় না; কেননা তুমি আমাদের হইতে আপন মুখ লুকাইয়াছ, আমাদের অপরাধের হস্তে আমাদিগকে গলিয়া যাইতে দিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ তোমাকে ডাকে না কিম্বা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না, কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছ আর আমাদের পাপের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ তোমাকে ডাকে না কিংবা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না, কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছ আর আমাদের গুনাহের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ প্রার্থনা করে না তোমার কাছে, তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকার আগ্রহ কারো নেই। আমাদের পাপের জন্য আমাদের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ, রেখে দিয়েছ আমাদের পাপের কবলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আপনার উপাসনা করি না| আমরা আপনার নামে বিশ্বাস রাখি না| আমরা আপনাকে অনুসরণ করতে উৎসাহিত নই| তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন| আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিয়ে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ আর তোমার নামে ডাকে না, তোমাকে ধরতে কেউ চেষ্টা করে না; কারণ তুমি আমাদের থেকে তোমার মুখ লুকিয়ে রেখেছ এবং আমাদের পাপের কাছে সমর্পণ করেছ।