Isaiah 64:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন, হে মাবুদ, তুমি আমাদের পিতা; আমরা মাটি, আর তুমি আমাদের কুমার; আমরা সকলে তোমার হাতের কাজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা। আমরা সবাই মাটি, আর তুমি কুমোর; আমরা সবাই তোমার হাতের রচনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এখন, হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা; আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার; আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এখন, হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা; আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার; আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও, হে সদাপ্রভু, তুমিই আমাদের পিতা। আমরা মাটি, তুমি কুমার; আমরা সবাই তোমার হাতের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও, হে মাবুদ, তুমিই আমাদের পিতা। আমরা মাটি, তুমি কুমার; আমরা সবাই তোমার হাতের কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু, তুমি আমাদের পিতা হে প্রভু পরমেশ্বর, আমরা মাটি তুমি কুম্ভকার, আমরা তোমারই হাতের সৃষ্টি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আপনি আমাদের পিতা| আমরা মাটির পিণ্ডের মতো এবং আপনি মৃত্শিল্পী| আপনার হাত আমাদের সৃষ্টি করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও, হে সদাপ্রভু, তুমিই আমাদের পিতা; আমরা মাটি। তুমি কুমার এবং আমরা সবাই তোমার হাতের কাজ।