Isaiah 64:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, বিষম ক্রুদ্ধ হয়ো না, চিরকাল অপরাধ মনে রেখো না; ফরিয়াদ করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না; চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না। আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা সবাই তোমার প্রজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না; বিনতি করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার প্রজা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না; বিনতি করি, দেখ, দৃষ্টিপাত কর, আমরা সকলে তোমার প্রজা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি এত বেশী রাগ কোরো না; আমাদের পাপ চিরকাল মনে রেখো না। আমরা মিনতি করছি, তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি এত বেশী রাগ কোরো না; আমাদের গুনাহ্‌ চিরকাল মনে রেখো না। আমরা মিনতি করছি, তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই বান্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি তোমার নিদারুণ রোষ যেন স্থায়ী না হয়, চিরকাল স্মরণে রেখো না আমাদের পাপের কথা। আমরা তোমার প্রজা, করুণা কর আমাদের প্রতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাদের ওপর রোধ পুষে রাখবেন না| আমাদের পাপ চির কাল মনে রাখবেন না| আমাদের দিকে দয়া করে তাকান! আমরা আপনারই লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তুমি এত রাগ কোরো না; আমাদের বিরুদ্ধে আমাদের পাপ সব দিন স্মরণ কর না। অনুগ্রহ করে, তুমি আমাদের সবার দিকে, তোমার লোকদের দিকে তাকাও।