Isaiah 65:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার যে লোকবৃন্দ আমার খোঁজ করেছে, তাদের জন্য শারোণ হবে ভেড়ার পালের খোঁয়াড় এবং আখোর উপত্যকা হবে গরুর পালের বিশ্রাম-স্থান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অন্বেষী প্রজাদের জন্য, শারোণ মেষপালের এক চারণভূমি হবে, আর আখোর উপত্যকা হবে পশুপালের এক বিশ্রামস্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার যে প্রজাবৃন্দ আমার অন্বেষণ করিয়াছে, তাহাদের নিমিত্ত শারোণ মেষপালের খোঁয়াড় হইবে, এবং আখোর তলভূমি গোপালের শয়ন-স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার যে প্রজাবৃন্দ আমার অন্বেষণ করিয়াছে, তাহাদের নিমিত্ত শারোণ মেষপালের খোঁয়াড় হইবে, এবং আখোর তলভূমি গোপালের শয়ন-স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার যে লোকেরা আমার ইচ্ছামত চলেছে তাদের জন্য শারোণ হবে ভেড়ার পাল চরাবার জায়গা আর আখোর উপত্যকা হবে পশুপালের বিশ্রাম-স্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার যে বান্দারা আমার ইচ্ছামত চলেছে তাদের জন্য শারোণ হবে ভেড়ার পাল চরাবার জায়গা আর আখোর উপত্যকা হবে পশুপালের বিশ্রাম-স্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার আরাধনা করবে এবং পশ্চিমে শারোণের সমতলভূমি ও পূর্বে আখোর উপত্যকাগুলি হবে তাদের মেষ ও গবাদী পশুপালের চারণভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পলেষ্টীয় সংলগ্ন শারোণ উপত্যকা হবে মেষদের মাঠ| জেরুশালেমের উত্তরের দশ মাইল আখোর উপত্যকা হবে গরুর পালের বিশ্রামস্থল| এই সব হবে আমার লোকদের জন্য – যেসব লোকরা আমার খোঁজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার যে লোকেরা আমার খোঁজ করে তাদের জন্য শারোণ হবে ভেড়ার পাল চরাবার জায়গা আর আখোর উপত্যকা হবে পশুপালের বিশ্রামের জায়গা।