Isaiah 65:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা যারা মাবুদকে ত্যাগ করছো, আমার পবিত্র পর্বত ভুলে যাচ্ছ, ভাগ্য দেবতার জন্য টেবিল সাজিয়ে থাক এবং নিরূপণী দেবীর উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করে থাক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে পরিত্যাগ করো, ও আমার পবিত্র পর্বতকে ভুলে যাও, যারা ভাগ্যদেবের জন্য মেজ সাজাও ও নিয়তিদেবের উদ্দেশে মিশ্রিত সুরার পাত্র পূর্ণ করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্ব্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্য [দেবের] জন্য মেজ সাজাইয়া থাক, এবং নিরূপণী [দেবীর] উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্য [দেবের] জন্য মেজ সাজাইয়া থাক, এবং নিরূপণী [দেবীর] উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ এবং আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশে মেশানো মদে পাত্র ভরেছ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা যারা মাবুদকে ত্যাগ করেছ এবং আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশে মেশানো মদে পাত্র ভরেছ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তোমরা শাস্তি ভোগ করবে| তোমরা আমার পবিত্র সিয়োন পর্বতের কথা ভুলে গিয়েছো| তোমরা “ভাগ্য” ও “অদৃষ্ট” মূর্ত্তিগুলোকে পজৈো করতে শুরু করেছিলে| তোমরা তাদের নৈবেদ্য দিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ, যারা আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশ্যে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশ্যে মেশানো মদে পাত্র ভরেছ,