Isaiah 65:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদেরকে আমি তলোয়ারের জন্য নির্ধারণ করলাম, আর তোমরা সকলে বধ্য-স্থানে অবনত হবে; কারণ আমি ডাকলে তোমরা উত্তর দিতে না, আমি কথা বললে শুনতে না; কিন্তু আমার দৃষ্টিতে যা মন্দ তা-ই করতে এবং যাতে আমি আনন্দ পাই না, তা-ই তোমরা মনোনীত করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জন্য তরোয়াল নিরূপণ করব, তখন তোমরা ঘাতকদের কাছে মাথা নিচু করবে; কারণ আমি ডাকলে তোমরা উত্তর দিতে না, আমি কথা বললে তোমরা শুনতে না। তোমরা আমার দৃষ্টিতে অন্যায় করেছ, যা আমাকে অসন্তুষ্ট করে, তোমরা তাই করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদিগকে আমি খড়্গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলে বধ্য-স্থানে অবনত হইবে; কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না, আমি কথা কহিলে শুনিতে না; কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে, এবং যাহাতে আমার প্রীতি নাই, তাহাই মনোনীত করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদিগকে আমি খড়্গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলে বধ্যস্থানে অবনত হইবে; কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না, আমি কথা কহিলে শুনিতে না; কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে, এবং যাহাতে আমার প্রীতি নাই, তাহাই মনোনীত করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের ভাগ্য নির্দিষ্ট করব তলোয়ার দিয়ে, আর তোমরা সকলে জবাই হবার জন্য নীচু হবে। এর কারণ হল, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা উত্তর দাও নি, আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি। আমার চোখে তোমরা মন্দ কাজ করেছ এবং যাতে আমি অসন্তুষ্ট হই তা-ই বেছে নিয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের ভাগ্য নির্দিষ্ট করব তলোয়ার দিয়ে, আর তোমরা সকলে জবাই হবার জন্য নীচু হবে। এর কারণ হল, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা জবাব দাও নি, আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি। আমার চোখে তোমরা খারাপ কাজ করেছ এবং যাতে আমি অসন্তুষ্ট হই তা-ই বেছে নিয়েছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খড়্গাঘাতে নির্মম মৃত্যুই হবে তোমাদের বিধিলিপি, কারণ আমার ডাকে তোমরা সাড়া দাও নি, কর্ণপাত কর নি আমার কথায়। যা কিছু আমার দৃষ্টিতে মন্দ, যাতে আমি বিরক্ত হই, আমার অবাধ্য হয়ে সেই মন্দ কাজই তোমরা করে চলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ নির্ণয করেছি| তোমরা তরবারির দ্বারা শেষ হবে| তোমরা সবাই খুন হবে| কেন? কারণ আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দিতে অস্বীকার করেছিলে! আমি কথা বললেও তোমরা শোন নি| আমি যে সব কাজকে অপংর্ম বলেছিলাম তোমরা সেগুলিই করেছো| আমি যা পছন্দ করি না তাই তোমরা করবে বলে ঠিং করেছিলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের জন্য তরোয়াল দিয়ে নির্দিষ্ট করব এবং তোমরা সবাই বধ হবার জন্য নীচু হবে, কারণ আমি যখন তোমাদের ডেকেছিলাম তোমরা উত্তর দাও নি, যখন আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি; তার পরিবর্তে আমার চোখে যা মন্দ তোমরা তাই করেছ এবং যে বিষয়ে আমি অসন্তুষ্ট হই তোমরা তাই বেছে নিয়েছ।