Isaiah 65:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমার গোলামেরা ভোজন করবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকবে; দেখ, আমার গোলামেরা পান করবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকবে; দেখ, আমার গোলামেরা আনন্দ করবে, কিন্তু তোমরা লজ্জিত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “আমার দাসেরা ভোজন করবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকবে; আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমরা লজ্জিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার দাসেরা ভোজন করিবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত্ত থাকিবে; দেখ, আমার দাসেরা পান করিবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত্ত থাকিবে; দেখ, আমার দাসেরা আনন্দ করিবে, কিন্তু তোমরা লজ্জিত হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার দাসেরা ভোজন করিবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকিবে; দেখ, আমার দাসেরা পান করিবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকিবে; দেখ, আমার দাসেরা আনন্দ করিবে, কিন্তু তোমরা লজ্জিত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই প্রভু সদাপ্রভু বলছেন, “আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় মরবে; আমার দাসেরা জল খাবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জা দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আল্লাহ্‌ মালিক বলছেন, “আমার গোলামেরা খাবে, কিন্তু তোমরা ক্ষুধায় মরবে; আমার গোলামেরা পানি খাবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার গোলামেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জা দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য, আমি তোমাদের বলছি, আমার অনুগত ভক্তদের খাদ্য ও পানীয়ের অভাব হবে না কিন্তু তোমরা জর্জরিত হবে তৃষ্ণায় ও ক্ষুধার জ্বালায়। আমার সেবকেরা অবগাহন করবে আনন্দধারায়, তোমরা অধোবদন হবে লজ্জায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু, আমার সদাপ্রভু বলেন, “যদিও আমার দাসরা খাবে, তোমরা ক্ষুধার্ত থেকে যাবে| আমার দাসরা পান করতে পারলেও তোমরা তৃষ্ণার্ত থাকবে| আমার দাসরা সুখী হলেও তোমরা দুষ্ট লোকরা লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলছেন, দেখ, আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় থাকবে; দেখ, আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জায় ফেলা হবে।