Isaiah 65:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমার গোলামেরা অন্তরের সুখে আনন্দরব করবে, কিন্তু তোমরা অন্তরের দুঃখে কান্নাকাটি করবে এবং রূহের ক্ষোভে হাহাকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দাসেরা গান গাইবে তাদের মনের আনন্দে, কিন্তু তোমাদের মনস্তাপের জন্য তোমরা কাঁদতে থাকবে ও ভগ্ন আত্মার জ্বালায় হাহাকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমার দাসেরা চিত্তের সুখে আনন্দরব করিবে, কিন্তু তোমরা চিত্তের দুঃখে ক্রন্দন করিবে, এবং আত্মার ক্ষোভে হাহাকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমার দাসেরা চিত্তের সুখে আনন্দরব করিবে, কিন্তু তোমরা চিত্তের দুঃখে ক্রন্দন করিবে, এবং আত্মার ক্ষোভে হাহাকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্তরে আনন্দ আছে বলে আমার দাসেরা গান গাইবে, কিন্তু তোমরা মনের দারুণ কষ্টে কাঁদবে এবং ভাংগা অন্তর নিয়ে হাহাকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দিলে আনন্দ আছে বলে আমার গোলামেরা কাওয়ালী গাইবে, কিন্তু তোমরা মনের দারুণ কষ্টে কাঁদবে এবং ভাংগা দিল নিয়ে হাহাকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনের আনন্দে তারা গান গাইবে, আর তোমরা দুঃখের ভারে কান্নায় ভেঙ্গে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দাসরা আনন্দে মাতোহারা হবে কিন্তু তোমরা দুঃখে কেঁদে ভাসাবে| তোমাদের হৃদয় ভেঙ্গে যাবে এবং তোমরা খুবই দুঃখিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমার দাসেরা উল্লাস করবে কারণ তাদের হৃদয়ে আনন্দ আছে, কিন্তু তোমরা মনের কষ্টে কাঁদবে এবং আত্মার অভিশাপের জন্য হাহাকার করবে।