Isaiah 65:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার মনোনীত লোকদের কাছে তোমাদের নাম বদদোয়ারূপে রেখে যাবে এবং সার্বভৌম মাবুদ তোমাকে হত্যা করবেন, আর তিনি তাঁর গোলামদের অন্য নাম রাখবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার মনোনীত লোকদের মাঝে তোমাদের নাম অভিশাপরূপে রেখে যাবে; সার্বভৌম সদাপ্রভু তোমাদের মৃত্যুতে সমর্পণ করবেন, কিন্তু তাঁর দাসেদের তিনি অন্য এক নাম দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার মনোনীত লোকদের নিকটে তোমাদের নাম শাপাস্পদরূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের অন্য নাম রাখিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার মনোনীত লোকদের নিকটে তোমাদের নাম শাপাস্পদরূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের অন্য নাম রাখিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বাছাই করা লোকেরা কাউকে নিন্দা করবার জন্য তোমাদের নাম ব্যবহার করবে। প্রভু সদাপ্রভু তোমাদের মেরে ফেলবেন, কিন্তু তাঁর দাসদের তিনি আর একটা নাম দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বাছাই করা বান্দারা কাউকে নিন্দা করবার জন্য তোমাদের নাম ব্যবহার করবে। আল্লাহ্ মালিক তোমাদের মেরে ফেলবেন, কিন্তু তাঁর গোলামদের তিনি আর একটা নাম দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মনোনীত প্রজারা তোমাদের নামকে অভিশাপরূপে ব্যবহার করবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমাদের মৃত্যুর হাতে তুলে দেব। কিন্তু আমার অনুগত সেবকদের আমি দান করব এক নতুন নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের নাম আমার দাসদের কাছে বাজে শব্দের মতো শোনাবে|” আমার প্রভু ঈশ্বর তোমাদের হত্যা করবেন| আর তাঁর দাসদের দেবেন নতুন নাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার মনোনীত লোকদের কাছে তোমাদের নাম অভিশাপ হিসাবে রেখে যাবে এবং আমি, প্রভু সদাপ্রভু, তোমাদের মেরে ফেলব, আমি আমার দাসদের অন্য আর একটা নামে ডাকব।