Isaiah 65:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে দোয়া করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্র নামে নিজেকে দোয়া করবে; এবং যে ব্যক্তি দুনিয়াতে শপথ করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্র নামে শপথ করবে; কেননা পূর্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলে যাবে ও আমার দৃষ্টি থেকে তা লুকাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি দেশে কোনো আশীর্বাদের জন্য মিনতি করে, সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে; যে দেশে কোনো শপথ গ্রহণ করে, সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে। কারণ অতীতের সব দুঃখকষ্ট বিস্মৃত হবে, আমার চোখ থেকে তা গুপ্ত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্ব্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্ব্বাদ করিবে; এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে; কেননা পূর্ব্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলিয়া যাইবে, ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে; এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে; কেননা পূর্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলিয়া যাইবে, ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের মধ্যে যে কোন লোক আশীর্বাদ চাইবে সে সত্যময় ঈশ্বরের কাছেই তা চাইবে; দেশের মধ্যে যে কেউ শপথ করবে সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে; কারণ লোকে আগেকার কষ্ট ভুলে যাবে আর আমার চোখের সামনে থেকে তা লুকানো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের মধ্যে যে কোন লোক দোয়া চাইবে সে সত্যময় আল্লাহ্র কাছেই তা চাইবে; দেশের মধ্যে যে কেউ কসম খাবে সে সত্যময় আল্লাহ্র নামেই তা করবে; কারণ লোকে আগেকার কষ্ট ভুলে যাবে আর আমার চোখের সামনে থেকে তা লুকানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি প্রকৃতই আশীর্বাদ পেতে চায়, সে আশীর্বাদ চাইবে সত্যময় ঈশ্বরের নামে এবং কেউ যদি শপথ নিতে চায়, সে শপথ নেবে সেই সত্যময় ঈশ্বরের নামে। অতীতের সমস্ত সঙ্কট ও বিপর্যয়ের পরিসমাপ্তি ঘটবে, সকলে ভুলে যাবে সেইসব কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে এখন পৃথিবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করছে| কিন্তু ভবিষ্যতে তারা আশীর্বাদ চাইবে আস্থাবান ঈশ্বরের কাছে| এখন যারা পৃথিবীর নাম নিয়ে কোন প্রতিশ্রুতি করেছে তারা ভবিষ্যতে ঈশ্বরের নামে প্রতিশ্রুতি করবে| কেন? কারণ, অতীতের সমস্যার কথা সবাই ভুলে যাবে| তারা আমার চক্ষুর অন্তরালে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ পৃথিবীতে কোন আশীর্বাদের কথা বলবে সে আমার, সত্যময় ঈশ্বরের দ্বারা আশীর্বাদ পাবে; পৃথিবীতে যে কেউ কোনো শপথ করবে তা আমার, সত্যময় ঈশ্বরের দ্বারাই করা হবে; কারণ আগেকার কষ্ট ভোলা হবে এবং সেগুলো আমার চোখের সামনে থেকে লুকানো হবে।