Isaiah 65:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দেখ, আমি নতুন আসমানের ও নতুন দুনিয়ার সৃষ্টি করি; এবং আগে যা ছিল, তা স্মরণে থাকবে না, আর মনে পড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, আমি নতুন আকাশমণ্ডল ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি। পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না, সেগুলি আর মনেও আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দেখ, আমি নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর সৃষ্টি করি; এবং পূর্ব্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দেখ, আমি নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর সৃষ্টি করি; এবং পূর্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, আমি নতুন মহাকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, আমি নতুন আসমান ও একটা নতুন জমীন সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমি সৃষ্টি করছি এক নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী। অতীতের সমস্ত বিষয় ডুবে যাবে বিস্মৃতির অতল গভীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি নতুন পৃথিবী ও নতুন স্বর্গ তৈরী করব| লোকরা অতীতের কথা মনে রাখবে না| সেই সব কথা তারা মোটেই চিন্তা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, আমি নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে চলেছি এবং আগের বিষয়গুলো আর মনে করা হবে না, সেগুলো মনেও পড়বে না।