Isaiah 65:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি যা সৃষ্টি করি, তোমরা তাতে চিরকাল আমোদ ও উল্লাস কর; কারণ দেখ, আমি জেরুশালেমকে উল্লাসভূমি ও তার লোকদেরকে আনন্দ-ভূমি করে সৃষ্টি করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও, কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি যাহা সৃষ্টি করি, তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস কর; কারণ দেখ, আমি যিরূশালেমকে উল্লাসভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ-ভূমি করিয়া সৃষ্টি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি যাহা সৃষ্টি করি, তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস কর; কারণ দেখ, আমি যিরূশালেমকে উল্লাসভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দভূমি করিয়া সৃষ্টি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যা সৃষ্টি করব তোমরা তাতে চিরকাল খুশী থেকো আর আনন্দ কোরো, কারণ আমি যিরূশালেমকে একটা আনন্দের জিনিস আর তার লোকদের একটা খুশীর জিনিস হিসাবে সৃষ্টি করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যা সৃষ্টি করব তোমরা তাতে চিরকাল খুশী থেকো আর আনন্দ কোরো, কারণ আমি জেরুজালেমকে একটা আনন্দের জিনিস আর তার লোকদের একটা খুশীর জিনিস হিসাবে সৃষ্টি করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার এ সৃষ্টিতে উল্লসিত হও তোমরা, চিরায়ত হোক আনন্দ তোমাদের। আমার সৃষ্ট নতুন জেরুশালেম হবে আনন্দভূমি, তার অধিবাসীরা হবে আনন্দের উৎস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা সুখী হবে এবং এখন থেকে চিরকাল তারা আনন্দ করবে| কেন? আমি তাই করব, জেরুশালেমকে আমি তৈরী করব আনন্দ নগরী এবং সেখানকার লোকদের আমি করব খুব সুখী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি যা সৃষ্টি করতে যাচ্ছি তাতে তোমরা চিরকাল খুশী থাকবে ও আনন্দ করবে। দেখ, আমি যিরূশালেমকে আনন্দের বিষয় করে এবং তার লোকদের একটা খুশীর বিষয় হিসাবে সৃষ্টি করব।