Isaiah 65:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জেরুশালেমে উল্লাস করবো, আমার লোকদেরকে নিয়ে আমোদ করবো; এবং তার মধ্যে ফোঁপানোর আওয়াজ কি ক্রন্দনের আওয়াজ আর শোনা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জেরুশালেমের জন্য উল্লসিত হব ও আমার প্রজাদের জন্য হর্ষিত হব; ক্রন্দন কিংবা বিলাপের ধ্বনি আর কখনও সেখানে শোনা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যিরূশালেমে উল্লাস করিব, আমার প্রজাগণে আমোদ করিব; এবং তাহার মধ্যে রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শুনা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যিরূশালেমে উল্লাস করিব, আমার প্রজাগণে আমোদ করিব; এবং তাহার মধ্যে রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শুনা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিরূশালেমকে নিয়ে আনন্দ করব আর আমার লোকদের নিয়ে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নাকাটির শব্দ শোনা যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জেরুজালেমকে নিয়ে আনন্দ করব আর আমার বান্দাদের নিয়ে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নাকাটির শব্দ শোনা যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম ও আমার জেরুশালেমবাসী প্রজারা আমার হৃদয় আনন্দে পূর্ণ করবে। সেখানে আর শোনা যাবে না আর্তের ক্রন্দনরোল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর জেরুশালেমের জন্য আমিও সুখী হব| আমি আমার নিজের লোকদের জন্য সুখী হব| শহরে আর কোন কান্না অথবা কান্নার শব্দ এবং দুঃখ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যিরূশালেমের ওপর আনন্দ করব এবং আমার লোকদের ওপরে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নার শব্দ ও দুঃখের হাহাকার শোনা যাবে না।