Isaiah 65:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সমস্ত দিন বিদ্রোহী লোকবৃন্দের প্রতি আমার দু’হাত বাড়িয়েই রয়েছি; তারা নিজ নিজ কল্পনার অনুসরণ করে কুপথে গমন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দিন, আমি এক বিদ্রোহী প্রজাবৃন্দের উদ্দেশে আমার দু-হাত বাড়িয়ে রেখেছিলাম, তারা এমন সব জীবনযাপন করে, যা ভালো নয়, তারা নিজেদের কল্পনা অনুযায়ী কাজ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সমস্ত দিন বিদ্রোহী প্রজাবৃন্দের প্রতি আপন অঞ্জলি বিস্তার করিয়া আছি; তাহারা আপন আপন কল্পনার অনুসরণ করিয়া কুপথে গমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সমস্ত দিন বিদ্রোহী প্রজাবৃন্দের প্রতি আপন অঞ্জলি বিস্তার করিয়া আছি; তাহারা আপন আপন কল্পনার অনুসরণ করিয়া কুপথে গমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়েই রয়েছি। তারা নিজের নিজের কল্পনার পিছনে গিয়ে মন্দ পথে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়েই রয়েছি। তারা নিজের নিজের কল্পনার পিছনে গিয়ে খারাপ পথে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা আমার বিরুদ্ধে গিয়েছিল এমন লোকদের গ্রহণ করার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম| তারা আমার কাছে আসুক – আমি তাদের অপেক্ষায় ছিলাম| কিন্তু তারা আমার কাছ থেকে দূরে ছিল| তারা অসৎ‌ পথে জীবনযাপন চালিয়ে গিয়েছিল| তাদের হৃদয় যা করতে চেয়েছিল তারা তাই করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়ে আছি। তারা যে পথে চলে তা মন্দ, তারা তাদের পরিকল্পনা ও চিন্তা অনুযায়ী চলে!