Isaiah 65:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা বাড়ি নির্মাণ করে তার মধ্যে বসতি করবে, আঙ্গুরক্ষেত প্রস্তুত করে তার ফল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঘরবাড়ি নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে; তারা দ্রাক্ষাকুঞ্জ রোপণ করে তার ফল ভক্ষণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঘর-বাড়ী তৈরী করে সেখানে বাস করবে আর আংগুর ক্ষেত করে তার ফল খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ঘর-বাড়ী তৈরী করে সেখানে বাস করবে আর আংগুর ক্ষেত করে তার ফল খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ গৃহ নির্মাণ করবে এবং সেই গৃহে তারা নিজেরাই বাস করবে, অন্যে করবে না। তারা রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ এবং সেই কুঞ্জের দ্রাক্ষা ফলের সুরা তারা নিজেরাই ভোগ করবে, অন্য কেউ নয়। আমার প্রজারা বৃক্ষের মত লাভ করবে দীর্ঘ জীবন। তারা তাদের শ্রমের ফল পরিপূর্ণভাবে ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শহরে কেউ যদি বাড়ি বানায় সে সেই বাড়িতে বসবাস করতে পারবে| কেউ যদি বাগানে দ্রাক্ষা চাষ করে তবে সে সেই দ্রাক্ষা ফল খেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বাড়ি তৈরী করে সেখানে বাস করবে আর আঙ্গুর ক্ষেত বানাবে এবং তার ফল খাবে।