Isaiah 65:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বৃথা পরিশ্রম করবে না, দুর্দশার জন্য সন্তানের জন্ম দেবে না, কারণ তারা মাবুদের দোয়াপ্রাপ্ত বংশ ও তাদের সন্তানেরা তাদের সহবর্তী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বৃথা পরিশ্রম করবে না, বা দুর্ভাগ্যের জন্য সন্তানদের জন্ম দেবে না; কারণ তারা এবং তাদের বংশধরেরা সদাপ্রভুর আশীর্বাদধন্য এক জাতি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্ব্বাদপ্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্ত্তী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পরিশ্রম মিথ্যা হবে না আর তাদের সন্তানেরা বিপদে পড়বে না, কারণ তারা এবং তাদের সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ পাওয়া লোক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পরিশ্রম মিথ্যা হবে না আর তাদের সন্তানেরা বিপদে পড়বে না, কারণ তারা এবং তাদের সন্তানেরা মাবুদের দোয়া পাওয়া বান্দা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত কাজে তারা সাফল্য লাভ করবে, তাদের সন্তানেরা বিপর্যয়ের সম্মুখীন হবে না কোনদিন। তাদের উপরে ও তাদের সন্তান-সন্ততিদের উপরে চিরদিন বর্ষিত হবে আমার আশীর্বাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি মৃত শিশুকে জন্ম দেবার জন্য মহিলারা আর কখনও প্রসব যন্ত্রনা ভোগ করবে না| শিশুর জন্ম দিতে গিয়ে মহিলারা প্রসব যন্ত্রণায় আর ভীত হবে না| প্রভু আমার সব লোকদের ও তাদের শিশুদের আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বৃথাই পরিশ্রম করবে না, আতঙ্কে তাদের সন্তানদের জন্ম দেবে না, কারণ তারা সেই সন্তান যারা সদাপ্রভুর আশীর্বাদের লোক।