Isaiah 65:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকেরা আমার সাক্ষাতে অনবরত আমাকে অসন্তুষ্ট করে, বাগানের মধ্যে কোরবানী করে, ইটের উপরে সুগন্ধিদ্রব্য জ্বালায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এমন এক জাতি, যারা আমার মুখের উপরেই নিত্য আমাকে প্ররোচিত করে, বিভিন্ন উদ্যানের মধ্যে বলি দেয় ও ইটের তৈরি বেদির উপরে ধূপদাহ করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসন্তুষ্ট করে, উদ্যানের মধ্যে বলিদান করে, ইষ্টকার উপরে সুগন্ধিদ্রব্য জ্বালায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসন্তুষ্ট করে, উদ্যানের মধ্যে বলিদান করে, ইষ্টকের উপরে সুগন্ধিদ্রব্য জ্বালায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা আমার মুখোমুখি হয়েই আমাকে অনবরত বিরক্ত করছে; তারা বাগানে বাগানে উৎসর্গের অনুষ্ঠান করছে আর ইটের উপরে ধূপ জ্বালাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা আমার মুখোমুখি হয়েই আমাকে অনবরত বিরক্ত করছে; তারা বাগানে বাগানে কোরবানী করছে আর ইটের উপরে ধূপ জ্বালাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে তাচ্ছিল্য করে প্রকাশ্যে নিজেদের নির্লজ্জ আচরণে তারা আমাকে অবিরত উত্যক্ত করে চলেছে। তারা উদ্যানে ও প্রতিষ্ঠিত দেবস্থানে বলি উৎসর্গ করে, সেই বেদীতে তারা ধূপ জ্বালে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার সামনে আমাকে সর্বদা রুদ্ধ করেছিল| তারা তাদের বিশেষ বাগানে পশুবলি দিত ও ধূনো জ্বালাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সেই লোক যারা অবিরত আমাকে অসন্তুষ্ট করে; তারা বাগানগুলোতে বলিদান উৎসর্গ করে ও ইটের উপরে ধূপ জ্বালায়।