Isaiah 65:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কবর-স্থানে বসে, গুপ্ত স্থানে রাত যাপন করে; তারা শূকরের গোশ্‌ত ভোজন করে ও তাদের পাত্রে ঘৃণিত মাংসের ঝোল থাকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কবরের স্থানগুলিতে বসে গুপ্ত স্থানে রাত জেগে কাটায়; তারা শূকরের মাংস ভোজন করে ও তাদের পাত্রে অশুচি মাংসের ঝোল থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কবর-স্থানে বসে, গুপ্ত স্থানে রাত্রি যাপন করে; তাহারা শূকরের মাংস ভোজন করে, ও তাহাদের পাত্রে ঘৃণার্হ মাংসের ঝোল থাকে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কবর-স্থানে বসে, গুপ্ত স্থানে রাত্রি যাপন করে; তাহারা শূকরের মাংস ভোজন করে, ও তাহাদের পাত্রে ঘৃণার্হ মাংসের ঝোল থাকে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কবরস্থানে বসে আর গোপন জায়গায় রাত কাটায়; তারা শূকরের মাংস খায় আর তাদের পাত্রে অশুচি মাংসের ঝোল থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কবরস্থানে বসে আর গোপন জায়গায় রাত কাটায়; তারা শূকরের গোশ্‌ত খায় আর তাদের পাত্রে নাপাক গোশ্‌তের ঝোল থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রে তারা সমাধিভূমিতে গোপনে প্রেতাত্মাদের আহ্বান করে, দেবস্থানে বলিদান করা নিষিদ্ধ শুকর মাংসের ব্যঞ্জন সেখানে ভোজন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কবরস্থানে বসে থাকে| তারা মৃত মানুষদের কাছ থেকে ভাল বার্তা পাবার জন্য প্রতীক্ষায় থাকত| মৃতদের সঙ্গেও তারা বসবাস করত| তারা শুয়োরের মাংস খেত| তাদের ছুরি ও কাঁটাচামচ বাজে মাংস খেয়ে নোংরা হয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কবরস্থানে বসে এবং সারা রাত ধরে জেগে থাকে আর গোপন জায়গায় রাত কাটায়; তারা তাদের পাত্রে শূকরের মাংস অশুচি মাংসের ঝোলের সঙ্গে খায়।