Isaiah 65:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বলে, স্বস্থানে থাক, আমার কাছে এসো না, কেননা তোমার চেয়ে আমি পবিত্র। এরা আমার নাসিকার ধোঁয়া, সমস্ত দিন জ্বলতে থাকা আগুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলে, ‘দূরে থাকো; আমার কাছে এসো না, কারণ আমি তোমাদের চেয়ে বেশি পবিত্র!’ এই লোকেরা আমার নাকের কাছে ধোঁয়ার মতো, সমস্ত দিন তারা যেন প্রজ্বলিত আগুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বলে, স্বস্থানে থাক, আমার নিকটে আসিও না, কেননা তোমা অপেক্ষা আমি পবিত্র। ইহারা আমার নাসিকার ধূম, সমস্ত দিন প্রজ্বলিত অগ্নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বলে, স্বস্থানে থাক, আমার নিকটে আসিও না, কেননা তোমা অপেক্ষা আমি পবিত্র। ইহারা আমার নাসিকার ধূম, সমস্ত দিন প্রজ্বলিত অগ্নি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলে, ‘দূরে থাক; আমার কাছে এসো না, কারণ আমি তোমার চেয়ে বেশী পবিত্র।’ ঐ লোকেরা আমার নাকের ধূমা আর সারা দিন জ্বলতে থাকা আগুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলে, ‘দূরে থাক; আমার কাছে এসো না, কারণ আমি তোমার চেয়ে বেশী পবিত্র।’ ঐ লোকেরা আমার নাকের ধোঁয়া আর সারা দিন জ্বলতে থাকা আগুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় তারা অন্যান্য সবাইকে বলে, ‘সরে যাও, সরে যাও, কাছে এস না! আমরা অতি পবিত্র, ছুঁয়ো না আমাদের!’ এই রকম লোকদের আমি সহ্য করতে পারি না, ক্রোধে আগুনের মত জ্বলতে থাকি, এ আগুন কখনও নেভে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা অন্যদের বলত, ‘আমার কাছে আসবে না! আমি যতক্ষণ না তোমাদের পরিষ্কার করছি ততক্ষণ তোমারা আমাকে স্পর্শ করবে না|’ এরা আমার চোখে ধোঁয়ার মত এবং এদের আগুন সর্বদাই জ্বলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলে, দূরে থাক; আমার কাছে এসো না, কারণ আমি তোমার থেকে বেশি পবিত্র। এই বিষয়গুলো আমার নাকের ধোঁয়ার মত, সেও আগুনের মত যা সারা দিন জ্বলতে থাকে।