Isaiah 65:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমার সম্মুখে এই কথা লেখা আছে; আমি নীরব থাকব না, প্রতিফল দেব; এদের কোলেই প্রতিফল দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, এ আমার সামনে লিখিত আছে: আমি নীরব থাকব না, কিন্তু পূর্ণ প্রতিফল দেব; আমি তাদের কোলেই তা ফিরিয়ে দেব—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমার সম্মুখে ইহা লিখিত আছে; আমি নীরব থাকিব না, প্রতিফল দিব; ইহাদের কোলেই প্রতিফল দিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমার সম্মুখে ইহা লিখিত আছে; আমি নীরব থাকিব না, প্রতিফল দিব; ইহাদের কোলেই প্রতিফল দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, তাদের কথা আমার সামনে লেখা রয়েছে। আমি চুপ করে থাকব না বরং তাদের পাওনা শাস্তি তাদের দেব। আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের পাপের জন্য তাদেরই দায়ী করব। তারা পাহাড়ে-পর্বতে ধূপ জ্বালিয়েছে আর সেখানে আমাকে অগ্রাহ্য করেছে; সেইজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদেরই মেপে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, তাদের কথা আমার সামনে লেখা রয়েছে। আমি চুপ করে থাকব না বরং তাদের পাওনা শাস্তি তাদের দেব। আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের গুনাহের জন্য তাদেরই দায়ী করব। তারা পাহাড়ে-পর্বতে ধূপ জ্বালিয়েছে আর সেখানে আমাকে অগ্রাহ্য করেছে; সেইজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদেরই মেপে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের কার্যকলাপ আমার সামনে লিপিবদ্ধ আছে। আমি আর নীরব থাকব না। ওরা এবং ওদের পিতৃপুরুষেরা যা করেছে তার সমুচিত প্রতিফল আমি অবশ্যই দেব। পর্বতের উপরে দেবস্থানে তারা ধূপ জ্বালিয়ে আমার অবমাননা করত। সুতরাং তাদের এইসমস্ত কর্ম ও আচরণের উপযুক্ত প্রতিফল আমি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখ, এখানে হিসাব আছে| মেটাতে হবে| হিসাব অনুযায়ীতুমি তোমার পাপের জন্য দোষী| এই হিসাব না মেটানো পর্যন্ত আমি শান্ত হব না এবং তোমাকে শাস্তি দিয়েই হিসাব পরিশোধ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, আমার সামনে এটা লেখা আছে। আমি চুপ করে থাকব না, কারণ আমি তাদের প্রতিফল দেব।