Isaiah 65:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, আঙ্গুরগুচ্ছে ফলের রস দেখলে লোকে যেমন বলে, এটি বিনষ্ট করো না, কেননা এতে বরকত আছে; তেমনি আমি আমার গোলামদের জন্য করবো, সমুদয় বিনাশ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “যেমন দ্রাক্ষাফলের গুচ্ছে রস পূর্ণ দেখে, লোকেরা বলে, ‘এটি নষ্ট কোরো না, কারণ এতে এখনও আশীর্বাদ আছে,’ তেমনই আমি আমার দাসদের পক্ষে করব; আমি তাদের সবাইকে ধ্বংস করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, দ্রাক্ষাগুচ্ছে ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহা বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্ব্বাদ আছে; তদ্রূপ আমি আপন দাসদের নিমিত্ত করিব, সমুদয়ের বিনাশ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, দ্রাক্ষাগুচ্ছে ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহা বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্বাদ আছে; তদ্রূপ আমি আপন দাসদের নিমিত্ত করিব, সমুদয়ের বিনাশ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আংগুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, ‘নষ্ট কোরো না, এখনও ওর মধ্যে ভাল কিছু আছে,’ তেমনি আমি আমার দাসদের সবাইকে ধ্বংস করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আংগুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, ‘নষ্ট কোরো না, এখনও ওর মধ্যে ভাল কিছু আছে,’ তেমনি আমি আমার গোলামদের সবাইকে ধ্বংস করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, কেউ ভাল দ্রাক্ষাফল নষ্ট করে না, বরং সেগুলি দিয়ে সুরা তৈরী করে। সেই রকম আমিও আমার সমস্ত প্রজাকে ধ্বংস করব না, যারা আমার সেবা করে, রক্ষা করব আমি তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “দ্রাক্ষাতে যখন নতুন সুরা থাকে মানুষ তখন তা বের করে নেয়| কিন্তু তারা দ্রাক্ষাগুলিকে পারোপরি ধ্বংস করে না| তারা এই সব করে কারণ দ্রাক্ষা এরপরেও ব্যবহার করা যায়| আমি আমার দাসদের প্রতি ঠিং একই জিনিষ করব| তাদের আমি পারোপুরি ধ্বংস করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা সদাপ্রভু বলছেন, আঙ্গুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, নষ্ট কোরো না, এখনও ওর মধ্যে ভাল কিছু আছে, তেমনি আমি আমার দাসদের প্রতি করব।