Isaiah 65:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ইয়াকুব থেকে একটি বংশকে এবং এহুদা থেকে আমার পর্বতমালার এক জন অধিকারীকে উৎপন্ন করবো, আমার মনোনীত লোকেরা তা অধিকার করবে ও আমার গোলামেরা সেখানে বসতি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যাকোবের কুল থেকে এক বংশের, এবং যিহূদা থেকে আমার পর্বতগুলির এক উত্তরাধিকারীকে তুলে ধরব; আমার মনোনীত প্রজারা তা অধিকার করবে, সেখানে আমার দাসেরা বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যাকোব হইতে এক বংশকে, এবং যিহূদা হইতে আমার পর্ব্বতগণের এক অধিকারীকে উৎপন্ন করিব, আমার মনোনীত লোকেরা তাহা অধিকার করিবে, ও আমার দাসেরা সেখানে বসতি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যাকোব হইতে এক বংশকে, এবং যিহূদা হইতে আমার পর্বতগণের এক অধিকারীকে উৎপন্ন করিব, আমার মনোনীত লোকেরা তাহা অধিকার করিবে, ও আমার দাসেরা সেখানে বসতি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে একটা বংশ তুলব; তারা আমার পাহাড়-পর্বতের অধিকারী হবে। আমার বাছাই করা লোকেরা সেগুলো অধিকার করবে আর আমার দাসেরা সেখানে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইয়াকুব থেকে এবং এহুদা থেকে একটা বংশ তুলব; তারা আমার পাহাড়-পর্বতের অধিকারী হবে। আমার বাছাই করা লোকেরা সেগুলো অধিকার করবে আর আমার গোলামেরা সেখানে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলীদের মধ্যে যিহুদা গোষ্ঠীর লোকদের আশীর্বাদ করব। তাদের বংশধরেরা আমার পাহাড় ঘেরা দেশের অধিবাসী হবে। আমার মনোনীত লোকেরা, যারা সেবা করবে আমার, তারাই বাস করবে সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের (ইস্রায়েল) কিছু লোককে আমি রক্ষা করব| যিহূদার কিছু মানুষ আমার পাহাড় পাবে| আমার দাসরা সেখানে বাস করবে| আমি পছন্দ করে ঠিং করব কারা ওখানে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে বংশধরদের তুলব তারা আমার পাহাড় পর্বতের অধিকারী হবে। আমার মনোনীত লোকেরা সেগুলো অধিকার করবে এবং আমার দাসেরা সেখানে বাস করবে।