Isaiah 66:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে? আমার বিশ্রাম স্থান কোন্‌ স্থান?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “স্বর্গ আমার সিংহাসন, আর পৃথিবী আমার পা রাখার স্থান। আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে? আমার বিশ্রামস্থানই বা হবে কোথায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্ম্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন্‌ স্থান?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন্‌ স্থান?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখবার জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরী করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “বেহেশত আমার সিংহাসন আর দুনিয়া আমার পা রাখবার জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরী করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, স্বর্গ আমার সিংহাসন, মর্ত্য আমার পাদপীঠ। এ ক্ষেত্রে পার কি তোমরা আমার জন্য গৃহ নির্মাণ করতে? এ কি সম্ভব? পার কি আমায় কোনস্থানে সীমাবদ্ধ রাখতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেছেন তা হল, “আকাশ আমার সিংহাসন| আর পৃথিবী হল আমার পাদানি| তাই তোমরা কি মনে কর আমার জন্য একটা বাড়ি বানাতে পারবে? না, পারবে না| তোমরা কি আমার জন্য একটি বিশ্রামস্থল বানাতে পারবে? না! পারবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “স্বর্গ আমার সিংহাসন এবং পৃথিবী আমার পা রাখার জায়গা। তাহলে তোমরা কোথায় আমার জন্য ঘর তৈরী করবে? সেই জায়গাই বা কোথায় যেখানে আমি বিশ্রাম নিতে পারি?