Isaiah 66:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যারা জেরুশালেমকে ভালবাস, তোমরা সকলে তার সঙ্গে আনন্দ কর, তার বিষয়ে উল্লাস কর; তোমরা যারা তার জন্য শোকান্বিত, তোমরা সকলে তার সঙ্গে অতিশয় প্রফুল্ল হও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“জেরুশালেমের সঙ্গে উল্লসিত হও ও তার সঙ্গে আনন্দ করো; তোমরা যারা তাকে ভালোবাসো; তোমরা যারা তার জন্য শোক করেছ, তার সঙ্গে অতিমাত্রায় উল্লাস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাহারা যিরূশালেমকে ভালবাস, তোমরা সকলে তাহার সহিত আনন্দ কর, তাহার বিষয়ে উল্লাস কর; তোমরা যাহারা তাহার জন্য শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাহারা যিরূশালেমকে ভালবাস, তোমরা সকলে তাহার সহিত আনন্দ কর, তাহার বিষয়ে উল্লাস কর; তোমরা যাহারা তাহার জন্য শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা যিরূশালেমকে ভালবাস তোমরা তার সংগে আনন্দ কর, তার জন্য খুশী হও; তোমরা যারা তার জন্য দুঃখ করেছ তোমরা তার সংগে আনন্দিত হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা জেরুজালেমকে ভালবাস তোমরা তার সংগে আনন্দ কর, তার জন্য খুশী হও; তোমরা যারা তার জন্য দুঃখ করেছ তোমরা তার সংগে আনন্দিত হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা ভালবাস জেরুশালেমকে, সকলে উল্লাস কর তার সঙ্গে, আনন্দিত হও তার জন্য! তার জন্য যারা শোকার্ত হয়েছিলে এবার আনন্দ কর তাকে ঘিরে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম সুখী হও| জেরুশালেমকে যারা ভালবাসে তারা সুখী হও| দুঃখ জনক ঘটনা জেরুশালেমে ঘটেছে| তাই তোমাদের কেউ কেউ বিষন্ন| কিন্তু এখন তোমাদের খুশি হওয়া উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা যিরূশালেমকে ভালবাস, তোমরা তার সঙ্গে আনন্দ কর, তার জন্য খুশী হও; তোমরা যারা তার জন্য দুঃখ করেছ, তোমরা তার সঙ্গে আনন্দ কর।