Isaiah 66:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমরা তার সান্ত্বনারূপ স্তন্য চুষে তৃপ্ত হও, যেন তাকে দোহন করে তার প্রচুর প্রতাপে আমোদিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তার সান্ত্বনাদায়ী স্তনযুগল থেকে দুধ পান করে তৃপ্ত হবে; তোমরা গভীরভাবে সেই স্তন চুষে খাবে ও তার উপচে পড়া প্রাচুর্যে আনন্দিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা তাহার সান্ত্বনারূপ স্তন চূষিয়া তৃপ্ত হও, যেন তাহাকে দোহন করিয়া তাহার প্রতাপ-বাহুল্যে আমোদিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা তাহার সান্ত্বনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, যেন তাহাকে দোহন করিয়া তাহার প্রতাপ-বাহুল্যে আমোদিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বুকের দুধ খেয়ে সান্ত্বনা পাওয়া শিশুর মত যিরূশালেমের উপ্‌চে পড়া মংগল ভোগ করে তৃপ্ত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বুকের দুধ খেয়ে সান্ত্বনা পাওয়া শিশুর মত জেরুজালেমের উপ্‌চে পড়া উন্নতি ভোগ করে তৃপ্ত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিশু যেমন পান করে মাতৃদুগ্ধ তেমনি তোমরা ভোগ করবে তার ঐশ্বর্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তার স্তন থেকে দুধ বেরিয়ে আসার মতো তোমরা করুণা পাবে| সেই “দুধ” সত্যি তোমাদের সন্তুষ্ট করবে| তোমরা সেই দুধ পান করে তার সমৃর্দ্ধিতে নিজেদের সন্তুষ্ট করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা স্তন পান করবে ও তৃপ্ত হবে; তার স্তনে তোমরা সান্ত্বনা পাবে; কারণ তোমরা তা পর্যাপ্ত পরিমাণে পান করবে এবং তার মহিমার প্রাচুর্যে আনন্দিত হবে।