Isaiah 66:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মা যেমন তার পুত্রকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদেরকে সান্ত্বনা দেব; তোমরা জেরুশালেমে সান্ত্বনা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয়, তেমনই আমি তোমাদের সান্ত্বনা দেব; আর তোমরা জেরুশালেমেই সান্ত্বনা লাভ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব; তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব; তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব; আর তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব; আর তোমরা জেরুজালেমে সান্ত্বনা পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে তুমি সুখে স্বস্তিতে বাস করবে, মাতা যেমন সন্তানের স্বস্তি সম্পাদন করে, আমি স্বয়ং তোমায় তেমনি স্বস্তি দান করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেই ভাবে আরাম দেব এবং তোমরা জেরুশালেমে আরাম পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন মা তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমিও তোমাদের সান্ত্বনা দেব এবং তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাবে।”