Isaiah 66:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দেখ, মাবুদ আগুনের মধ্যে আগমন করবেন, তাঁর সমস্ত রথ ঘূর্ণিবাতাসের মত হবে; তিনি মহাতাপে তাঁর ক্রোধ প্রকাশ করবেন, জ্বলন্ত আগুন দ্বারা তাঁর ভর্ৎসনা প্রকাশ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, সদাপ্রভু আগুন নিয়ে আসছেন, তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো; তিনি সক্রোধে তাঁর কোপ ঢেলে দেবেন, আগুনের শিখায় ঢেলে দেবেন তাঁর তিরস্কার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দেখ, সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবেন, তাঁহার রথ সকল ঘূর্ণ্যবায়ুর ন্যায় হইবে; তিনি মহাতাপে আপন ক্রোধ, প্রজ্বলিত অগ্নি দ্বারা আপন ভর্ৎসনা কার্য্যে পরিণত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দেখ, সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবেন, তাঁহার রথ সকল ঘূর্ণবায়ুর ন্যায় হইবে; তিনি মহাতাপে আপন ক্রোধ, প্রজ্বলিত অগ্নি দ্বারা আপন ভর্ৎসনা কার্যে পরিণত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, সদাপ্রভু আগুনের মধ্যে আসবেন আর তাঁর রথগুলো ঘূর্ণিবাতাসের মত আসবে। তাঁর ক্রোধ তিনি ভয়ংকরভাবে প্রকাশ করবেন, আর তাঁর বকুনি আগুনের শিখায় প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, মাবুদ আগুনের মধ্যে আসবেন আর তাঁর রথগুলো ঘূর্ণিবাতাসের মত আসবে। তাঁর রাগ তিনি ভয়ংকরভাবে প্রকাশ করবেন, আর তাঁর বকুনি আগুনের শিখায় প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের উপর রুষ্ট হয়েছেন প্রভু পরমেশ্বর, তাদের দণ্ড দিতে প্রবল ঝঞ্ঝার তীব্র গতিতে অগ্নিরূপে তিনি আসবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকাও, প্রভু আগুন নিয়ে আসছেন| ঝড়ের মতো প্রভুর রথ আসছে| প্রভু সেই সব লোকের ওপর তাঁর শাস্তি প্রদান করবেন| যখন তিনি রুদ্ধ, তখন তিনি ওইসব লোকদের আগুনের শিখা দিয়ে শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, সদাপ্রভু আগুনের সঙ্গে আসবেন আর তাঁর রথগুলো ঘূর্ণিঝড়ের মত আসবে। তাঁর ক্রোধ ভয়ঙ্করভাবে প্রকাশ করতে এবং তাঁর তিরস্কার আগুনের শিখায় প্রকাশ করতে আসবেন।