Isaiah 66:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ আগুন দ্বারা ও তাঁর তলোয়ার দ্বারা সমস্ত মানুষের সঙ্গে নিজের ঝগড়া নিষ্পন্ন করবেন; আর মাবুদ কর্তৃক অনেক লোক নিহত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আগুন ও তাঁর তরোয়াল নিয়ে সদাপ্রভু সব মানুষের বিচার করবেন, অনেকেই সদাপ্রভুর দ্বারা নিহত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়্‌গ দ্বারা সমস্ত মর্ত্ত্যের সহিত আপনার বিবাদ নিষ্পন্ন করিবেন; আর সদাপ্রভু কর্ত্তৃক অনেক লোক নিহত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়্‌গ দ্বারা সমস্ত মর্ত্যের সহিত আপনার বিবাদ নিষপন্ন করিবেন; আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আগুন ও তলোয়ার সংগে নিয়ে সমস্ত মানুষের উপর তাঁর বিচারের কাজ চালাবেন; তিনি যাদের মেরে ফেলবেন তাদের সংখ্যা হবে অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আগুন ও তলোয়ার সংগে নিয়ে সমস্ত মানুষের উপর তাঁর বিচারের কাজ চালাবেন; তিনি যাদের মেরে ফেলবেন তাদের সংখ্যা হবে অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা তাঁর কাছে অপরাধী বলে গণ্য হবে, তাদের তিনি দণ্ড দেবেন অগ্নি ও খড়্গাঘাতে। বহুলোক মৃত্যুমুখে পতিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু লোকদের বিচার করবেন| তারপর তিনি লোকদের আগুন আর তরবারি দিয়ে ধ্বংস করবেন| বহু মানুষেরই তিনি বিনাশ ঘটাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তাঁর বিচার আগুন ও তরোয়াল দিয়ে মানবজাতির উপরে প্রকাশ করবেন৷ সদাপ্রভুর দ্বারা যারা মারা যাবে তারা সংখ্যায় অনেক হবে।