Isaiah 66:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই তাদের কাজকর্ম ও কল্পনাগুলো জানি। সেই সময় উপস্থিত, যখন আমি সমস্ত জাতির ও সমস্ত ভাষাবাদী লোককে সংগ্রহ করবো; তারা এসে আমার মহিমা দর্শন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর আমি, তাদের ক্রিয়াকলাপ ও তাদের কল্পনার জন্য আসতে চলেছি। আমি সব দেশ ও ভাষাভাষীকে সংগ্রহ করব। তারা এসে আমার মহিমা দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই তাহাদের ক্রিয়া ও কল্পনা সকল [জানি]।[সেই সময়] উপস্থিত, যখন আমি সর্ব্বজাতীয় ও সর্ব্বভাষাবাদী লোককে সংগ্রহ করিব; তাহারা আসিয়া আমার প্রতাপ দর্শন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই তাহাদের ক্রিয়া ও কল্পনা সকল [জানি]। [সেই সময়] উপস্থিত, যখন আমি সর্বজাতীয় ও সর্বভাষাবাদী লোককে সংগ্রহ করিব; তাহারা আসিয়া আমার প্রতাপ দর্শন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের সব কাজ ও কল্পনার কথা জানি। সমস্ত জাতি ও ভাষার লোকদের একত্র করবার সময় এসে গেছে। তারা এসে আমার মহিমা দেখতে পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের সব কাজ ও কল্পনার কথা জানি। সমস্ত জাতি ও ভাষার লোকদের একত্র করবার সময় এসে গেছে। তারা এসে আমার মহিমা দেখতে পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি তাদের চিন্তা ও কর্ম। পৃথিবীর সমস্ত জাতির মানুষকে একত্র করতে আমি আসছি। তারা একত্র হলে দেখবে আমার পরাক্রম ও মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐসব লোকদের চিন্তায় ও কাজে রয়েছে অপকর্ম| তাই আমি আসছি ওদের শাস্তি দিতে| আমি সব জাতির সব মানুষকে একত্রিত করব| সব লোকরা একসঙ্গে এসে আমার ক্ষমতা দেখবে| আমি কাউকে কাউকে বিশেষ চিহ্ন দিয়ে রাখব এবং তাদের রক্ষা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের সব কাজ ও তাদের সমস্ত চিন্তাও জানি। সেই দিন আসছে যখন আমি সমস্ত জাতি এবং সমস্ত ভাষার লোকদের জড়ো করব। তারা আসবে এবং আমার মহিমা দেখবে।