Isaiah 66:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা বাইরে গিয়ে, যে লোকেরা আমার বিরুদ্ধে অধর্ম করেছে, তাদের লাশ দেখবে; কারণ তাদের কীট মরবে না ও তাদের আগুন নিভবে না এবং তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা গিয়ে, যারা আমার বিদ্রোহী হয়েছিল, তাদের মৃতদেহ দেখবে; যে কীট তাদের খেয়েছিল তারা কখনও মরবে না, তাদের আগুন কখনও নিভবে না। তারা সমস্ত মানবজাতির কাছে বিতৃষ্ণার পাত্র হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা বাহিরে গিয়া, যে লোকেরা আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে, তাহাদের শব দেখিবে; কারণ তাহাদের কীট মরিবে না, ও তাহাদের অগ্নি নির্ব্বাণ হইবে না, এবং তাহারা সমস্ত মর্ত্ত্যের ঘৃণাস্পদ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা বাহিরে গিয়া, যে লোকেরা আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে, তাহাদের শব দেখিবে; কারণ তাহাদের কীট মরিবে না, ও তাহাদের অগ্নি নির্বাপিত হইবে না, এবং তাহারা সমস্ত মর্ত্যের ঘৃণাস্পদ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বের হয়ে সেই সব লোকদের মৃতদেহ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে সব পোকা তাদের মৃতদেহ খায় সেগুলো মরবে না ও যে আগুন তাদের পোড়ায় তা নিভবে না, আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে।” ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বের হয়ে সেই সব লোকদের লাশ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে সব পোকা তাদের লাশ খায় সেগুলো মরবে না ও যে আগুন তাদের পোড়ায় তা নিভবে না, আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসব শেষে ফিরে যাবার সময় তারা দেখবে তাদের মৃতদেহ, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দেহ কুরে কুরে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনও মরবে না, যে আগুন দগ্ধ করছে তাদের, সে আগুন নিভবে না কখনও। তাদের বীভৎসরূপ দেখে ঘৃণা জাগবে মানুষের মনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐসব লোকরা থাকবে আমার পবিত্র শহরে এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে| সেই দেহে কৃমি থাকবে এবং সেই কৃমিরা কখনও মরবে না| আগুন পুড়িয়ে দেবে দেহগুলিকে এবং ঐ আগুন কখনও নিভবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তারা বাইরে যাবে এবং সেই সমস্ত লোকদের মৃতদেহ দেখতে পাবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে সব পোকা তাদের মৃতদেহ খায় সেগুলো মরবে না ও যে আগুন তাদের পোড়ায় তা নিভবে না এবং তারা সমস্ত মানুষের কাছে ঘৃণার বিষয় হবে।”