Isaiah 66:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিও তাদের জন্য নানা শাস্তি মনোনীত করবো এবং তাদের নিজের ত্রাসের বিষয় তাদের প্রতি ঘটাব; কারণ আমি ডাকলে কেউ উত্তর দিত না, আমি কথা বললে তারা শুনত না, কিন্তু আমার দৃষ্টিতে যা মন্দ তা-ই সাধন করতো এবং যাতে আমার প্রীতি নেই তা-ই মনোনীত করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, আমিও তাদের প্রতি কঠোর আচরণ করব, তাদের আতঙ্কের বিষয়ই তাদের উপরে নিয়ে আসব। কারণ আমি ডাকলে একজনও উত্তর দেয়নি, আমি কথা বললে কেউই শোনেনি। তারা আমার দৃষ্টিতে কেবলই অন্যায় করেছে, আমার অসন্তুষ্টিজনক যত কাজ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিও তাহাদের নানা মায়া মনোনীত করিব, এবং তাহাদের নিজ ত্রাসের বিষয় তাহাদের প্রতি ঘটাইব; কারণ আমি ডাকিলে কেহ উত্তর দিত না, আমি কথা কহিলে তাহারা শুনিত না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই সাধন করিত, এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিও তাহাদের নানা মায়া মনোনীত করিব, এবং তাহাদের নিজ ত্রাসের বিষয় তাহাদের প্রতি ঘটাইব; কারণ আমি ডাকিলে কেহ উত্তর দিত না, আমি কথা কহিলে তাহারা শুনিত না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই সাধন করিত, এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমিও তাদের উপর শাস্তির ব্যবস্থা বেছে নেব আর তারা যা ভয় করে তা-ই তাদের উপর আনব, কারণ আমি ডাকলে কেউ উত্তর দেয় নি, আমি কথা বললে কেউ শোনে নি। আমার চোখে যা মন্দ তা-ই তারা করেছে, আর আমাকে যা অসন্তুষ্ট করে তা-ই তারা বেছে নিয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমিও তাদের উপর শাস্তির ব্যবস্থা বেছে নেব আর তারা যা ভয় করে তা-ই তাদের উপর আনব, কারণ আমি ডাকলে কেউ জবাব দেয় নি, আমি কথা বললে কেউ শোনে নি। আমার চোখে যা খারাপ তা-ই তারা করেছে, আর আমাকে যা অসন্তুষ্ট করে তা-ই তারা বেছে নিয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যার ভয়ে তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, আমি ভয়াবহ বিপর্যয় আনব তাদের উপর। কারণ তারা আমার ডাকে সাড়া দেয় নি, কর্ণপাত করে নি আমার কথায়। আমার অবাধ্য হয়ে মন্দ পথই তারা বেছে নিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি ঠিক করেছি ওদের নিজেদের কৌশলই ব্যবহার করব| মানে আমি বলতে চাইছি ওরা যে সব জিনিসকে ভয় পায় সেই সব জিনিস ব্যবহার করেই ওদের শাস্তি দেব| আমি ওদের ডেকেছিলাম| কিন্তু ওরা শোনে নি| আমি কথা বলেছিলাম| ওরা শোনে নি| তাই আমি তাদের প্রতি একই জিনিস করব| আমি যাকে খারাপ বলি তারা সেই সব জিনিসই করেছিল| আমার যা অপছন্দ ওরা সেই কাজই করতে মনস্থ করেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একইভাবে আমিও তাদের জন্য শাস্তি বেছে নেব; তারা যা ভয় করে আমি তাদের উপরে সেগুলিই ঘটাব, কারণ যখন আমি ডাকলাম, তখন কেউ উত্তর দেয় নি; আর যখন আমি কথা বললাম তখন কেউ শোনে নি। আমার চোখে যা মন্দ তারা তাই করেছে, আর যে বিষয়ে আমি খুশি হইনা তারা সেগুলো করার জন্য বেছে নেয়।”