Isaiah 66:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শোন, নগর থেকে কলহের আওয়াজ আসছে, এবাদতখানা থেকে স্বর ভেসে আসছে! সেটি মাবুদের কণ্ঠস্বর, যিনি দুশমনদেরকে অপকারের প্রতিফল দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগর থেকে ওই হট্টগোলের শব্দ শোনো, মন্দির থেকে গণ্ডগোলের শব্দ শোনো! এ হল সদাপ্রভুর রব, তাঁর শত্রুদের প্রাপ্য প্রতিফল তিনি তাদের দিচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব! উহা সদাপ্রভুর রব, যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব! উহা সদাপ্রভুর রব, যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, শহরে গণ্ডগোল হচ্ছে; শোন, উপাসনা-ঘরে হৈ চৈ হচ্ছে; এ তো সদাপ্রভুর আওয়াজ- তাঁর শত্রুদের যা পাওনা তিনি তা-ই দিচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, শহরে গণ্ডগোল হচ্ছে; শোন, বায়তুল-মোকাদ্দসে হৈ চৈ হচ্ছে; এ তো মাবুদের আওয়াজ- তাঁর শত্রুদের যা পাওনা তিনি তা-ই দিচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন! নগরীতে কোলাহলের উচ্চধ্বনি, মন্দিরে শোন ক্রন্দনরোল! প্রভু পরমেশ্বরের কোপ নেমে এসেছে তাঁর শত্রু কুলের উপরে। এ কোলাহল তারই প্রতিধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে| সেই শব্দ শত্রুদের প্রভুর শাস্তি প্রদানের| প্রভু নিজের শত্রুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহর থেকে যুদ্ধের আওয়াজ আসছে, মন্দির থেকে শব্দ শোনা যাচ্ছে; এ সদাপ্রভুরই আওয়াজ যা তিনি তাঁর শত্রুদের প্রতিফল হিসাবে ফিরিয়ে দিচ্ছেন।